Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবা হলেন করণ জোহর!

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর পিতৃত্বের স্বাদ পেলেন। সারোগেসির সাহায্য নিয়ে তিনি এখন 'সিঙ্গল প্যারেন্ট।' আর এই খবরে হইচই পড়ে গিয়েছে টিনসেলটাউনে।

মুম্বই, ৫ মার্চ : বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর পিতৃত্বের স্বাদ পেলেন। সারোগেসির সাহায্য নিয়ে তিনি এখন 'সিঙ্গল প্যারেন্ট।' আর এই খবরে হইচই পড়ে গিয়েছে টিনসেলটাউনে।

করণ জোহর নিজে যদিও এই খবরের বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে মুম্বই স্বাস্থ্য বিভাগ থেকে খবর ছড়িয়েছে। এবং তাতে জানা গিয়েছে, একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করণ জোহর। এবং তাদের জন্মের রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে।

বাবা হলেন করণ জোহর!

বৃহন্মুম্বই পুরসভার স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার জন্মের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এমনকী কেন্দ্রীয় সরকারের জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনের ওয়েবসাইট থেকেও এই খবরের সত্যাসত্য যাচাই করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলি।

জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরির মাসরানি হাসপাতালে গত ফেব্রুয়ারির ৭ তারিখ করণের দুই সন্তানের জন্ম হয়েছে। এই হাসপাতালেই শাহরুখের তৃতীয় সন্তান আব্রামের জন্ম হয়েছিল। আব্রামকেও সারোগেসির সাহায্যেই পৃথিবীতে আনা হয়েছে।

প্রসঙ্গত, করণ জোহরকে নিয়ে বলিউডে সবসময়ই অন্যরকম মজা চলেছে। পুরুষের প্রতি তিনি বেশি আকর্ষণ বোধ করেন এই নিয়ে অনেকে কটূক্তিও করেছেন। কখনও কখনও করণ সমালোচকদের একহাত নিয়েছেন আবার কখনও কখনও সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। কিছুদিন আগে প্রকাশিত নিজের আত্মজীবনীতে করণ সারোগেসির মাধ্যমে পিতৃত্বের স্বাদ পেতে আগ্রহী বলে জানিয়েছিলেন। এবার সেই ইচ্ছাও পূরণ করে নিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+