সুশান্তের মৃত্যুর পর প্রথমবার করণ জনসমক্ষে! বলিউডের স্টার পরিবারের পার্টিতে পরিচালককে দেখেই ট্রোল

সুশান্তের মৃত্যুর পর প্রথমবার করণ জনসমক্ষে! বলিউডের স্টার পরিবারের পার্টিতে পরিচালকে নিয়ে ট্রোল

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল কেবলমাত্র নিজের ছবিতে তিনি স্টারকিডদেরই সুযোগ দেন। সমস্ত বলিউড তারকার ছেলে মেয়েরাই সুযোগ পান তাঁর ছবিতে। কারণ করণ জোহরের সঙ্গে বলিউডে যে পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে তাঁদের বংশের সন্তানদেরই তিনি পছন্দ করেন। আর সেই কারণেই সুশান্ত সিং রাজপুতের মতো গুণী অভিনেতারা করণের ছবিতে সুযোগ পাননি।

সুশান্তের মৃত্যুর পর প্রথমবার করণ জনসমক্ষে! বলিউডের স্টার পরিবারের পার্টিতে পরিচালকে নিয়ে ট্রোল

করণের বিরুদ্ধে নেপোটিজমের এই অভিযোগ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মোস্ট হ্যাপেনিং ঘটনা। তবে সেই অভিযোগ ,তকমা ঝেরে করণ জোহর সাম্প্রতিককালে গিয়েছিলেন, কাপুর পরিবারের সদ্য পার্টিতে। যেখানে আয়োজিত হয়েছে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুরের জন্মদিনের পার্টি। আর রণবীর ও তাঁর পরিবারের উৎসবের আবহের সেই ছবি ইনস্টাগ্রামে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

গোটা সোশ্যাল মিডিয়া করণের এই ছবি নিয়ে ট্রোল শুরু করে দেয়। অনেকেই লিখেছেন, 'শুনলাম আপনার নাকি চরম হতাশা হয়েছে? মুখে তো দেখছি না..'। উল্লেখ্য, সুশান্তের মৃত্যু নিয়ে বারবার করণ জোহরকে কাঠগড়ায় দাঁড় কারনোর পর ঘনিষ্ঠমহলে নাকি নিজের হতাশার কথা জানান করণ। তিনি কান্নায় ভেঙে পড়েছেন বলেও মিডিয়ায় খবর আসে। তারপরই নীতুর পার্টির ছবি করণকে আরও বেশি সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+