'প্রেম রতন ধন পায়ো' গানে নাচবেন করণ জোহর! কোথায় হতে ঘটতে চলেছে এমন

আগামী ২৯ এপ্রিল বিয়ে পিঁড়েতে বসতে চলেছেন বলিউডের অন্যতম ডিভা সোনম কাপুর। সোনমের বিয়ে উপলক্ষ্য়ে আপাতত সাজো সাজো রব গোটা কাপুর পরিবারে।

আগামী ২৯ এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্য়েই বিয়ে পিঁড়েতে বসতে চলেছেন বলিউডের অন্যতম ডিভা সোনম কাপুর। সোনমের বিয়ে উপলক্ষ্য়ে আপাতত সাজো সাজো রব গোটা কাপুর পরিবারে। প্রচণ্ড ব্যস্ত অনিল কাপুর ও তাঁর সস্ত্রী সুনিতা। ইতিমধ্যেই মেয়ের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে কী কী নাচ হবে, সোনমারে কোন কোন ডান্স নম্বরে জমবে নাচের আসর , তা নিয়ে বেশ ব্যস্ত সোনমের সুনীতা।

প্রেম রতন ধন পায়ো গানে নাচবেন করণ জোহর! কোথায় হতে ঘটতে চলেছে এমন

জানা গিয়েছে, সোনমের বিয়েতে সঙ্গীত পার্টিতে নাচের প্রশিক্ষণের জন্য কোরিওগ্রাফার ফারহা খানকে অনুরোধ করেন সুনীতা। আর তারপর থেকে ফারহা আপাতত নাচের প্রশিক্ষণে ব্যাস্ত। কাপুরদের বাড়িতে চলছে নাচের প্রশিক্ষণের আসর। এতে যোগ দিয়েছেন বলিউডের বহু নামী সেলেব। রয়েছেন করণ জোহর। আর সূত্রের দাবি, সোনমের বিয়েতে 'প্রেম রতন ধন পায়ো ' গানটির সঙ্গে তাল মিলিয়ে কোমর দোলাতে চলেছেন করণ।

জানা যাচ্ছে, জেনেভাতে সোনমের বিয়ের আসর বসবার কথা ছিল। তবে , তা বাতিল হয়েছে। কারণ দুই পরিবারের বয়স্করা সেখানে যেতে পারবেন না, বিভিন্ন অসুস্থতার কারণে। তবে এই সমস্তই রটনা বলে শোনা যাচ্ছে। তবে তাঁদের বিয়ে ঘিরে যে ধুমধাম সহকারে বেশ কিছু আয়োজন করা হচ্ছে অনিল ও সুনীতার তরফে , তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+