কার্গিল যুদ্ধের নায়ক বিক্রম বত্রার বায়োপিক তৈরি করছেন করণ, নাম-ভূমিকায় কে , জানুন
একের পর এক বায়োপিকে মেতে রয়েছে বলিউড। রানি লক্ষীবাঈ থেকে সঞ্জয় দত্ত পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রকে ছবির মূল উপজীব্য করে একাধিক বিলউড ছবি তৈরি হচ্ছে।
একের পর এক বায়োপিকে মেতে রয়েছে বলিউড। রানি লক্ষীবাঈ থেকে সঞ্জয় দত্ত পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রকে ছবির মূল উপজীব্য করে একাধিক বিলউড ছবি তৈরি হচ্ছে। এবার কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন নিয়ে তৈরি হচ্ছে নতুন বায়োপিক। নাম ভূমিকায় থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা।

মেন্টর করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবিতে সুযোগ পেয়ে গিয়েছেন সিদ্ধার্থ । করণের 'স্টুডেন্ট' সিদ্ধার্থ কার্গিল যুদ্ধের নায়কের ভূমিকায় অভিনয় করার খবর পেয়ে বেশ উচ্ছসিত। এনিয়ে তিনি টুইটারে একটি পোস্টও করেন। নতুন এই ছবির গল্প লিখেছেন সন্দীপ শ্রীবাস্তব। ছবি পরিচালনা করছেন বিষ্ণু বর্ধন। বিক্রম বত্রার চরিত্রকে কার্গিলের 'শেরশাহ' বলে বর্ণনা করেছেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ জানিয়েছেন এই চরিত্রটি সকলকে উৎসাহ দেবে।

এরকম একটি ছবি যে তৈরি করতে চলেছে করণ তা আগেই জানিয়েছিলেন তিনি । পরমবীর চক্রের অধিকারী বিক্রম বত্রা ১৯৯৯ সালের ভারত পাক যুদ্ধের অন্যতম সেরা সেনা নায়ক ছিলেন। তাঁকে অনেকেই শের শাহ বলে সম্বোধিত করেছে। হিমাচলের বাসিন্দা বিক্রম জীবনের বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে যোগ দেন ভারতীয় সেনায়। টেবিল টেনিস, ক্যারাটে সহ একাধিক খেলায় তাঁর পারদর্শিতা চোখে পড়ার মতো ছিল। কার্গিল যুদ্ধের এই নায়কের মৃত্যুর পর তাঁকে পরমবীর চক্র প্রদান কার হয়।












Click it and Unblock the Notifications