মাদাম তুসোয় এবার আসছে করণ জোহরের মোমের মূর্তি

ইতিমধ্যেই লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে জায়গা করে নিয়েছে বহু বলিউড ব্যক্তিত্বের মোমের মূর্তি।

ইতিমধ্যেই লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে জায়গা করে নিয়েছে বহু বলিউড ব্যক্তিত্বের মোমের মূর্তি। অমিতাভ বচ্চন থেকে হৃতিক ,শাহরুখ , ঐশ্বর্য সকলেরই সেখানে রয়েছে মোমের মূর্তি। আর এই মিউজিয়ামে ইতিমধ্যেই জায়গা করে নিতে চলেছে করণ জোহরের মোমের মূর্তি।

মাদাম তুসোয় এবার আসছে করণ জোহরের মোমের মূর্তি

এক প্রথম সারির সংবাদপত্রের খবর অনুযায়ী, মাদাম তুসোতে এবার করণ জোহরের মোমের মূর্তিতে জায়গা পেতে চলেছে। প্রথম ভারতীয় পরিচালক হিসাবে এই অনন্য মর্যাদা পেতে চলেছেন করণ জোহর। ইতিমধ্যেই মাদাম তুসোর ক্রিয়েটিভ ডিরেক্টররা নিয়ে নিয়েছেন করণের মুখের পরিমাপ। আপাতত তা লন্ডনের মার্লিন স্টুডিও-তে কিছুটা কাজও এগিয়েছে এই মূর্তি জন্য।

কিছুদিন আগেই লন্ডনে গিয়েছিলেন করণ। আর সেখানে তখন তাঁর, মাপঝোপ নেয় মাদাম তুসো কর্তৃপক্ষ। সূত্রের দাবি, এই ফিল্ম মেকারের মোমের মূর্তি প্রথমবার উন্মোচিত হবে। তারপরই সেই মূর্তি আসবে এশিয়াতে। আপাতত করণ ব্যাস্ত রয়েছেন মাধুরী-সঞ্জয় অভিনীত 'কলঙ্ক' ছবিটির প্রোডাকশনের কাজে। ছবিতে ১৯৪০ সালের প্রেক্ষাপটে একটি ঘটনাকে তুলে ধরা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+