রাজ কাপুরের স্মৃতি বিজড়িত এই 'সম্পদ' বিক্রি করতে চলেছে কাপুর পরিবার

-ভারতীয় চলচ্চিত্রের ম্যাটিনি আইডল রাজকাপুরের স্মৃতি বিজড়িত বিখ্যাত আর কে স্টুডিও বিক্রি হতে চলেছে।আর কে ব্যানারে প্রযোজিত হয়েছে 'শ্রী ৪২০', 'আওয়ারা','জাগতে রহো' -র মতো কালজয়ী ছবির।

ভারতীয় চলচ্চিত্রের ম্যাটিনি আইডল রাজকাপুরের স্মৃতি বিজড়িত বিখ্যাত আর কে স্টুডিও বিক্রি হতে চলেছে। এই খবর সত্যি বলে জানিয়েছেন কাপুর পরিবারের অন্যতম সদস্য তথা রাজ কাপুরের পুত্র ঋষি কাপুর।

রাজ কাপুরের স্মৃতি বিজড়িত এই সম্পদ বিক্রি করতে চলেছে কাপুর পরিবার

ঋষি জানিয়েছেন, স্টুডিওকে এখন যদি নতুন করে সংস্কার করতে হয়, তাহলে তার পরও খুব একটা আয় হবে না। বহুদিন ধরেই কাপুর পরিবার মনে করছিল যে এই স্টুডিওকে সংস্কার করা হবে। কিন্তু তা ব্যাপক খরচ সাপেক্ষ হওয়ায় শেষ পর্যন্ত এই স্টুডিও বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ঋষি কাপুর জানান , সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যাপক আবেগঘন হয়ে পড়েন কাপুর পরিবারের অনেকেই। তবে পরবর্তীকালে ঠিক করা হয়, যেহেতু এই স্টুডিও থেকে খুব একটা বেশি লাভের অঙ্ক আসছে না, তাই এটিকে বিক্রি করে দেওয়া হবে। উল্লেখ্য, গত বছর কাপুর স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনার পর, এই ভবনের হাল অত্যন্ত খারাপ হয়ে যায়।

উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রের আঙিনার এই ঐতিহাসিক ভবনে এককালে শ্যুটিং হয়েছে 'ববি','প্রেম রোগ', ' রাম তেরি গঙ্গা মেইলি'-র মতো নামী ছবির। পাশাপাশি, আর কে ব্যানারে প্রযোজিত হয়েছে 'শ্রী ৪২০', 'আওয়ারা','জাগতে রহো' -র মতো কালজয়ী ছবির। সেই সমস্ত ইতিহাস বুকে নিয়েই এবার বিক্রি হতে চলেছে মুম্বইয়ের বিখ্যাত আরকে স্টুডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+