ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত রণবীর, করিশ্মা, করিনারা, লাইমলাইট ছিনিয়ে নিল তৈমুর

সারা দেশই এখন ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত। তারমধ্যে নিজেদের মতো সেলিব্রেশনে ব্যস্ত কাপুর পরিবারও, রণবীর, করিনা, করিশ্মা, সইফ থেকে তৈমুর সকলেই মাতলেন উদযাপনে।

প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্ব জুড়ে চলছে ক্রিসমাসের সেলিব্রেশন। তেমনি ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত গোটা বলিউডও।

বড়দিন উদযাপন

বড়দিন উদযাপন

কাপুর পরিবারও সব সদস্যদের নিয়ে আনন্দ উৎসবে ব্যস্ত। জেনিফার কাপুর- শশী কাপুরের হাত ধরে কাপুর পরিবারে বড়দিনের সেলিব্রেশনে মাততেন। তারপর সেটা জারি রাখেন শশী কাপুর। আজও শশীও অস্তমিত। কিন্তু পরিবারের সেই ধারা বজায় রেখে এবার পরবর্তী প্রজন্ম মাতলেন সেলিব্রেশনে।

ছবি পোস্ট করিশ্মার

ছবি পোস্ট করিশ্মার

একের পর এক ছবি পোস্ট করেন করিশ্মা। একটিতে দেখা যাচ্ছে রনধীর কাপুর, ববিতা, করিশ্মা, করিনা, সইফ ও নিজেদের নাতি-নাতনি নিয়ে সকলে বসে রয়েছেন।

দিদা ও নাতি নাতনী

দিদা ও নাতি নাতনী

একটি ছবিতে আবার দিদা -র একার উপস্থিতি। ববিতাকে ঘিরে রয়েছেন তিন নাতি-নাতনী।

ভাই-বোনেদের কেমিস্ট্রি

ভাই-বোনেদের কেমিস্ট্রি

ভাই- বোনদের উচ্ছ্বল পরিবারিক ছবি সকলের মন কেড়ে নিতে বাধ্য। বড় ভাই-বোনদের সঙ্গেও কিন্তু ফ্রেমে জায়গা করে নিয়েছে খুদে তৈমুর।

মামা- ভাগ্নের কেমিস্ট্রি

মামা- ভাগ্নের কেমিস্ট্রি

মামা -ভাগ্নের ছবি একদম সুপার হিট। মহিলাদের দুনিয়ায় এমনিতেই দারুণ হিট রণবীর। তৈমুরের সঙ্গে তাঁর ছবি তাঁকে ফ্যানমহলে আরও হিট করে দেবে।

কালা চশমা আর তৈমুর

লাল জুতো, সবুজ জামা বুকে স্নো ম্য়ান। তৈমুরের রূপে মুগ্ধ সকলেই। তাঁকে সবাই মিলে ঘিরে রেখেছিল। আরও কিউট হয়ে যায় লুক যখন সে চোখে কালো চশমা পড়ে।

রণবীর ফোন দেখাচ্ছেন তৈমুরকে

রণবীর ফোন দেখাচ্ছেন তৈমুরকে

রণবীর কাপুর তৈমুরকে মোবাইল দেখাচ্ছেন। আর সেও হাঁ করে সেদিকেই চেয়ে আছে।

 সান্টাকে সরিয়ে সেলিব্রিটি তৈমুর

সান্টাকে সরিয়ে সেলিব্রিটি তৈমুর

করিনা, করিশ্মা, রনবীর, সইফরা যেমন হাজির ছিলেন ,তবে লাইমলাইট ছিনিয়ে নিলেন তৈমুর। তাঁর ছবিতেই ইনস্টাগ্রাম ভিজিটররে সবচেয়ে বেশি লাইক দিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+