যশরাজ ছবিতে অভিনের জন্য কমেডি নাইটের সময় কমালেন কপিল

এবার তাই সিনেমার কেরিয়ারের জন্য কমেডি নাইটের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছেন কপিল। কপিলের কথায়, সপ্তাহে দুটি পর্ব করার জন্য প্রতি সপ্তাহে হিসাবমতো ৭০ মিনিট দিতে হয়। প্রত্যেক ১০ সেকেন্ডে একটা করে মজার জোক তৈরি করারটা সহজ বিষয় নয়। আমরা চাই না এক সেকেন্ডের জন্যও দর্শকদের এই শো-এর উপর বিতৃষ্ণা জন্মাক। সময়ের অভাবের জন্যই অনুষ্ঠানের সময় কাটতে হয়েছে বলে দাবি তার।
যশরাজ ব্যানারে অভিনয় করে বড়পর্দায় হাতে খড়ি হচ্ছে কমেডি কিং কপিল শর্মার
অনুষ্ঠানটি যখন শুরু হয়েছিল তখন সপ্তাহে একদিনই তা প্রচারিত হত কালার্স চ্য়ানেলে। জনপ্রিয়তা বাড়ার ফলে অনুষ্ঠানের মেয়াদ বাড়িয়ে দুদিন এক ঘন্টা করে পর্ব করা হয়। ফের মো, য়াদ কমিয়ে একদিনই প্রচারিত হবে কমেডি নাইট উইথ কপিল।
কপিল জানিয়েছেন, চ্যানেল চাইছে না জনপ্রিয় এই শো-এ মেয়াদ কমানো হোক। তবে, তিনি যেহেতু ছবি করছেন তার জন্যও শুটিং করতে হবে। ফলে সময়টা একটা বাধা হয়ে দাড়াচ্ছে।
শুধু কমেডি নাইটের মিস্টার শর্মা ইমেজ নিয়ে থাকাটা কপিলের লক্ষ্য নয়। তাই যেদিন ব্যাঙ্ক চোর-এর চিত্রনাট্য়টি শুনেছিলেন সেদিনই রাজি হয়েছিলেন ছবির জন্য। কারণ কপিলের ব্যাখ্যা এই ছবিতে কমেডি চরিত্রের পাশাপাশি চরিত্রটির এনেকগুলি পরত রয়েছে। তাই এই ছবিকে ভর করেই কমেডি কিং-এর ইমেজ ভাঙতে চাইছেন কপিল।












Click it and Unblock the Notifications