খুব শিগগিরই কী বন্ধের মুখে কপিল শর্মার শো!
শোনা যাচ্ছে খুব শিগগিরিই বন্ধ হয়ে যেতে চলেছে এই অনুষ্ঠান।
কিছুদিন আগেও শোনা গিয়েছিল যে কপিল শর্মার টেলিভিশন শো বাঁচাতে ঝাপিয়ে পড়েছেন বলিউডের 'ভাইজান' সলমন খান। তবে আর বোধ হয় শেষ রক্ষা হবে না। কারণ শোনা যাচ্ছে খুব শিগগিরিই বন্ধ হয়ে যেতে চলেছে এই অনুষ্ঠান।

জানা গিয়েছে,সোনির কপিলের শো বন্ধ হয়ে যেতে চলেছে। তার জায়গায় আসতে পারে কৌন বনেগা ক্রোড়পতি। মনে করা হচ্ছে আর দুমাস পর্যন্ত টিভি শোতে থাকতে পারবেন কপিল শর্মা। তবে এই দুমাসের সময় তিনি পেয়েছেন অভিনেতা অমিতাভের দৌলতে।
খুলে বললে বলা চলে যে আগামী কয়েক দিনের মাথায় শুরু হবে অভিতাভ বচ্চনের সঞ্চালনায় কৌন বনেগা ক্রোড়পতি। তার শ্যুটিং শুরু হতে দেরি হওয়ায়, এই ক'দিনের জন্য ছাড় পেলেন কপিল শর্মা। বিভিন্ন সূত্র মারফৎ বিভিন্ন খবর আসায় কপিলের শোয়ের টিকে থাকা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।












Click it and Unblock the Notifications