বন্ধ হচ্ছে 'কপিল শর্মা শো', সেই জায়গায় কোন অনুষ্ঠান সম্প্রচারিত হবে জেনে নিন
ঠিক সেই সময়ের নিয়মেই জনপ্রিয়তার তুঙ্গ থেকে তলানিতে এসে ঠেকেছিল কপিলের এই শো। আর এবার সেই শো বন্ধ হওয়ার খবরও এসে গেল। তবে কয়েকদিনের জন্য় বন্ধ থাকবে শো।
এক সময়ে উইকেন্ডে কপিল শর্মার শো দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করত এদেশের বহু গৃহস্থ। শুধু দেশ কেন, দেশ ছাড়িয়ে পাকিস্তান , আমিরশাহিতেও কপিলের শো-এর বিশাল জনপ্রিয়তা ছিল। তবে সময়ের গ্রাসকে কেই বা আটকাতে পারে! ঠিক সেই সময়ের নিয়মেই জনপ্রিয়তার তুঙ্গ থেকে তলানিতে এসে ঠেকেছিল কপিলের এই শো। আর এবার সেই শো বন্ধ হওয়ার খবরও এসে গেল। তবে কয়েকদিনের জন্য় বন্ধ থাকবে শো।

সুনীল গ্রোভারের সঙ্গে ঝামেলা থেকে সূত্রপাত। কপিলের ভাবমূর্তি তখন থেকেই ক্ষুন্ন হতে শুরু করে। তারপর নতুন করে কপিলের অনুষ্ঠানের এপিসোডগুলিও ভালোভাবে আর জনগণকে আকর্ষণ করতে পারেনি। জানা গিয়েছে কপিল শর্মার শারীরিক অসুস্থতার জন্য এই সো কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। তারপর আবার চালু হবে।
যে সময়ে কপিলের শো সম্প্রচারিত হত , সেই সময়ে ক্রুষ্ণা অভিষেকের "দ্য ড্রিম কম্পানি" সম্প্রচারিত হবে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে। উল্লেখ্য , এই কর্ুষ্ণার সঙ্গেই পেশাগত কারণে তুমুল প্রতিযোগিতা ছিল কপিলের। সময়ের খেয়ালে সেই প্রতিযোগীকেই আজ নিজের জায়গা ছেড়ে দিলেন কপিল! এদিকে, 'ড্রিম কম্পানির ' টাইম স্লটে আসবে সুপার ডান্সার নামে আরেকটি ডান্স রিয়ালিটি শো।












Click it and Unblock the Notifications