এলি আব্রাহামের সঙ্গে ভালবাসার অভিনয় করতে তৈরি কপিল শর্মা

এলি আব্রাহামের সঙ্গে ভালবাসার অভিনয় করতে তৈরি কপিল শর্মা
মুম্বই, ২২ সেপ্টেম্বর : কমেডি কিং কপিল শর্মা তৈরি বলিউড ছবিতে এক নয় বরং পঞ্চকন্যার সঙ্গে রোমান্স করার জন্য। ব্যাঙ্ক চোর ছবি দিয়ে কপিলের অভিনয় জগতে হাতে খড়ি হওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার জন্য তা হয়ে উঠতে পারেনি। যদিও তার জন্য একটুও দুঃখিত নন কপিল। কারণ আগামী ছবিতে পাঁচ অভিনেত্রীর সঙ্গে ভালবাসার অভিনয় করার সুযোগ পাচ্ছেন যে তিনি।

যশরাজ ফিল্মসের আসন্ন ছবি ব্যাঙ্ক চোরে কেন্দ্রীয় চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল কপিল শর্মার। কিন্তু পরে সেই চরিত্রের জন্য কপিলকে সরিয়ে নেওয়া হয় জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখকে। প্রযোজনা হাউসের মুখপাত্র জানিয়েছেন, "আগামী দিনে কপিলের সঙ্গে একসঙ্গে কাজ করার দিতে আমরা তাকিয়ে আছি। ভবিষ্যতে যখন সময় ঠিক থাকবে তখন নিশ্চয় কাজ করব।"

তবে কপিলের ভাগ্য কিন্তু তাঁর সঙ্গেই রয়েছে। আর তাই তো যশ রাজ ফিল্মস থেকে বেরিয়ে আব্বাস মাস্তানের ছবিতে সুযোগ পেয়েছেন কপিল। এবং ছবির পাঁচ অভিনেত্রীর মধ্যে একজন যে বিগ বস খ্যাত এলি আব্রাহাম তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন দেখার বিষয়ে এলি ও অন্যান্য ৪ সুন্দরীকে কীভাবে সামলান কমেডি কিং কপিল শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+