দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙলেন কপিল শর্মা ! নেপথ্যে কে জানেন
বহু বছরের প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হল কপিল শর্মার, টিমের এক মহিলা সদস্যই এই বিচ্ছেদের নেপথ্যে বলে মনে করা হচ্ছে।
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কপিল শর্মার। নিজের শো থেকে বেশ কিছুদিনের ব্রেক নিয়ে খবরের শিরোনামে রয়েছেন জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। এরইমধ্যে কপিলের বহু বছরের প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের খবরও পড়ল। বহুদিনের প্রেমিকা গিন্নি ছাত্রাথকে ডিসেম্বরেই বিয়ে করার কথা ছিল কপিলের।

কপিলের ব্রেকআপের নেপথ্য়ে তাঁরই টিমের এক মহিলার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। অবশ্য ওই মহিলা কে তা জানা যায়নি। সূত্রের খবর, কপিল শর্মা শোয়ের নির্মাতাদের ইচ্ছের বিরুদ্ধেই ওই মহিলা কাজ করছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কথা শুনতে রাজি ছিলেন না কপিল। এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই নিজের পুরনো বান্ধবী গিন্নির সঙ্গে ডিসেম্বরে বিয়ের ঘোষণা করেন কপিল। তবে এখন আর সেই সম্ভাবনাও নেই বলেই খবর। মূলত শিরোনামে থাকতেই এই ব্রেক আপ বলে মনে করছেন কপিল ঘনিষ্ঠরা।
এর আগে সহ-অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে কপিলের ঝামেলা নিয়ে কম খবর হয়নি। মাঝ আকাশে বিমানে সেই ঝামেলা প্রকাশ্যে এনেছিলেন শো-এর প্রোডিউসার প্রীতি সিমোস। সেসময়ে প্রীতির সঙ্গেও কপিলের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। অবশ্য তার কিছুদিন পরেই প্রীতি আলাদা পথ বেছে নেন। এবার পুরনো বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের ফের শিরোনামে চলে এলেন কপিল শর্মা ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications