শেষপর্যন্ত সত্যিই বিয়ে করতে চলেছেন কপিল শর্মা, পাত্রী কে জানেন কি?
কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মার বিয়ে নিয়ে এর আগে অনেক গুজব রটেছে। তবে তার কোনওটাই সত্যি হয়নি। তবে এবার স্যোশাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবনের প্রিয়তমার পরিচয় জানিয়েই দিলেন কপিল।
কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মার বিয়ে নিয়ে এর আগে অনেক গুজব রটেছে। তবে তার কোনওটাই সত্যি হয়নি। তবে এবার স্যোশাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবনের প্রিয়তমার পরিচয় জানিয়েই দিলেন কপিল।
কমবয়সী নায়কদের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন এই বলিউড অভিনেত্রীরা
এই জনপ্রিয় ধারাবাহিকগুলি ফের সম্প্রচারিত হবে দূরদর্শনে
স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কপিল। গিনি ওরফে ভবনীত চাতরথের সঙ্গে সেই ছবিতে গিনিকে নিজের প্রিয়তমা বলে উল্লেখ করেছেন কপিল।

তবে স্যোশাল নেটওয়ার্কিং জগত এই খবরকেও সত্যি ভাবতে রাজি নয়। অনেকেই ভাবছেন নিছক মজা করছেন কপিল। তবে এটা মজা নয়, খাঁটি সত্যি কথা, এমনটাই দাবি কপিলের। তিনি জানিয়েছেন, ১০ বছর আগে জলন্ধরে কলেজ জীবন থেকে গিনিকে চেনেন তিনি। গিনির কলেজে স্ট্যান্ড আপ কমেডি করতে যেতেন তিনি। সেখানে গিয়েই প্রেম হয়। পরে কপিলের মায়েরও পছন্দ হয়েছে গিনিকে।
সেলুলয়েডে আমিরের 'সেরা লুক' একনজরে
এই সুপারহিট সিনেমাগুলিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন করিনা কাপুর!
আর তাই স্যোশাল মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়াকে নিজের প্রেমের খবর জানিয়ে দিয়েছেন কপিল। জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে সম্ভবত বিয়ে করতে চলেছেন দুজনে। কপিলের কথায়, এবার জীবনে থিতু হওয়ার পালা। আমি যা চেয়েছি, সবই গিনির মধ্যে পেয়েছি।

গিনি ২০০৯ সালে 'হস বলিয়ে' নামে একটি কমেডি শোয়ে প্রতিযোগী ছিলেন। পরে অভিনয় ও কমেডি ছেড়ে এমবিএ পড়েন। আগামিদিনে তিনি কপিলের প্রযোজনা সংস্থার কাজকর্ম সামলাবেন বলে কপিল জানিয়েছেন।












Click it and Unblock the Notifications