কপিল-গিনির রিসেপশনে বলিউডের চাঁদের হাট! দীপ-বীর থেকে রেখা-ধর্মেন্দ্র আসর জমালেন তারকারা

পঞ্জাবের জলন্ধর থেকে অমৃতসর , একাধিক জায়গায় কপিল শর্মার বিয়ে ঘিরে বিশেষ কিছু পর্ব আয়োজিত হয়েছে। এরপর ছোটবেলার বান্ধবী গিনি চরথের সঙ্গে কপিল শর্মার বিশেষ রিসেপশন আয়োজিত হয় মুম্বইয়ে।

পঞ্জাবের জলন্ধর থেকে অমৃতসর , একাধিক জায়গায় কপিল শর্মার বিয়ে ঘিরে বিশেষ কিছু পর্ব আয়োজিত হয়েছে। এরপর ছোটবেলার বান্ধবী গিনি চরথের সঙ্গে কপিল শর্মার বিশেষ রিসেপশন আয়োজিত হয় মুম্বইয়ে। আর সেই রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের তামাম ব্যক্তিত্বরা। দেখে নেওয়া যাক পার্টিতে আমন্ত্রিতদের তালিকায় কে কে ছিলেন।

রেখা-ধর্মেন্দ্র

বলিউডের তাক লাগানো সুন্দরী রেখাকে এদিন দেখা গেল কপিল ও গিনির রিসেপশনে। রিসেপশনে হাজির ছিলেন স্বর্ণযুগের অভিনেতা জিতেন্দ্র ও ধর্মেন্দ্রও। সব মিলিয়ে আসর কার্যত জমে যায় তারকাদের উপস্থিতিতে।

কৃতী শ্যানন

অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড তারকার কৃতী শ্যাননও। রেখার সঙ্গে তাঁর ছবি ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

অনিল কাপুর

অনিল কাপুর

বিয়ের রিসেপশনে দেখা যায় বলিউড তারকা অলি কাপুরকেও। অনিল কাপুর আসতেই পার্টির মেজা জমে যায় এদিন।

হানি সিং

কপিলের বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে হাজির ছিলেন পপ সেনসেশন ইয়ো ইয়ো হানি সিং। এদিন চেনা মেজাজে দেখা গেল হানিকে!

ভিকি কৌশল

কপিলের রিসেপশনে বলিউডের চাঁদের হাটে দেখা যায় ভিকি কৌশলকেও। বলিউডের হার্টথ্রবও মন মাতিয়েছেন যথেষ্ট।

দীপবীর

পার্টিতে ঝলমলে পোশাকে দেখা যায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে। দুই তারকাই এদিন ট্র্যাডিশনাল পোশাকে ধরা দেন।

কার্তিক আরিয়ান

এদিন বলিউডের অন্যতম নামী তারকা কার্তিক আরিয়ানকেও আসর মাতাতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন করণ জোহর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+