কপিল-গিনির 'প্রাক-বিয়ের' আসর জমজমাট পাঞ্জাবী নাচে-গানে ! দেখুন ভিডিও

'কমেডি কিং' কপিল শর্মাও এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। কপিল শর্মার সঙ্গে গিনির বিয়ে নিয়ে ইতিমধ্যেই সেজে উঠছে পঞ্জাবের অমৃতসর থেকে জলন্ধর।

'কমেডি কিং' কপিল শর্মাও এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। কপিল শর্মার সঙ্গে গিনির বিয়ে নিয়ে ইতিমধ্যেই সেজে উঠছে পঞ্জাবের অমৃতসর থেকে জলন্ধর। বিয়ের মূল অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে ১০ ডিসেম্বর থেকে। তার আগে এই সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিয়ের অনুষ্ঠান পর্ব। একনজরে দেখে নেওয়া যাক কপিলের বিয়ের অনুষ্ঠান ঘিরে কীভাবে জমে উঠেছে আসর।

জমকালো সাজে গিনি!

বিয়ের মূল অনুষ্ঠানের আগে নতুন কনের সাজে ফ্রেমবন্দি হয়েছেন গিনি চরথ। তাঁর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ

আগামী ১০ ডিসেম্বর কপিলের বোনের বাড়িতে আয়োজিত হতে চলেছে 'মাতা কি চৌকি' অনুষ্ঠান। এরপর, ১২ ডিসেম্বর গিনির শহর জলন্ধরে আয়োজিত হতে চলেছে তাঁর বিয়ের অনুষ্ঠান।

১৪ ডিসেম্বরের পার্টি!

এরপর ১৪ ডিসেম্বর কপিল শর্মার শহর অমৃতসরে আয়োজিত হবে রিসেপশনের বিশেষ পার্টি। ২৪ ডিসেম্বর মুম্বইতে জমকালো রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছে কপিল ও গিনির পরিবার।

গিনি-কপিলের প্রেম

উল্লেখ্য গিনিকে কপিল চিনতেন কলেজে পড়ার সময় থেকই। পরবর্তীকালে স্টার ওয়ানের শো 'হাস বলিয়ে'-এর হাত ধরে তাঁরা একে অপরের কাছাকাছি আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+