বলিউডে ফের বিয়ের সানাই! দীপিকার পর বিয়ে করছেন আরও এক সেলেব
দীপিকার বিয়ের খবর আসার পর থেকেই হইচই বলিউড জুড়ে। এবার শোনা যাচ্ছে, আরও এক বলিউড সেলেব্রিটি বসতে চলেছেন বিয়ের পিঁড়েতে।
দীপিকার বিয়ের খবর আসার পর থেকেই হইচই বলিউড জুড়ে। এবার শোনা যাচ্ছে, আরও এক বলিউড সেলেব্রিটি বসতে চলেছেন বিয়ের পিঁড়েতে। নভেম্বরে দীপিকার বিয়ের পর, ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা।

এবছরের ডিসেম্বরের ১২ তারিখ বিয়ে করতে চলেছেন কপিল শর্মা। গার্লফ্রেন্ড গিনি শর্মাকে চরথকে বিয়ে করতে চলেছেন কপিল শর্মা। ডিসেম্বর মাসে জলন্ধরে আয়োজিত হতে চলেছে এই বিয়ে। খুব একটা ছোটোখাটো আয়োজন নয়, বরং রাজকীয় আয়োজনে জলন্ধরে বিয়ে করতে চলেছেন কপিল ও গিনি।

তবে বিয়ের আসর নিয়ে আর কোনও তথ্য প্রকাশ করতে চাননি কপিল। তেব জলন্ধরে যে কপিল শর্মার বিয়ে নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে , তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications