বড়পর্দায় আসছে কপিল শর্মার বায়োপিক, মুখ্য চরিত্রে কে রয়েছেন জানেন কি?
বড়পর্দায় আসছে কপিল শর্মার বায়োপিক, মুখ্য চরিত্রে কে রয়েছেন জানেন কি?
বর্তমানে বলিউডে বায়োপিকের রমরমা। কখনও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আবার কখনও বা ক্রীড়াব্যক্তিত্বদের জীবন সংগ্রামের কাহিনি উঠে আসছে বড়পর্দায়। তবে এই প্রথমবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কোনও কমেডিয়ানের বায়োপিকের ঘোষণা করল। এবার কপিল শর্মার জীবন কাহিনি উঠে আসবে বড়পর্দায়। প্রযোজক মহাবীর জৈন শুক্রবার ঘোষণা করে এই কথা জানিয়েছেন। এই ছবির নাম হবে 'ফাংকার’ এবং সিনেমার পরিচালক 'ফুকরে’ খ্যাত মৃগদীপ সিং লাম্বা।

পরিচালক মৃগদীপ সিং লাম্বা বর্তমানে 'ফুকরে ৩’–এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি জানিয়েছেন যে ভারতের সবচেয়ে প্রিয় কমেডিয়ানের গল্প দর্শকদের অবশ্যই পছন্দ হবে। 'দ্য কপিল শর্মা শো’ খুবই জনপ্রিয়। এই শো–এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন কপিল শর্মা। প্রসঙ্গত, স্ট্যান্ড–আপ কমেডিয়ান হিসেবে কপিল বেজায় জনপ্রিয়। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ময়দানেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়। কৌতূক শিল্পী হওয়ার পাশাপাশি কপিল শর্মা একাধিক ছবিতেও অভিনয় করেছেন। 'কিস কিস কো প্যায়ার করু’, 'ফিরাঙ্গি’র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, কপিলের ভূমিকায় কে অভিনয় করবেন? কারণ এমন রঙিন চরিত্রে তো আর যে কাউকে কাস্ট করা সম্ভব নয়। তবে এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি। যদিও শোনা গিয়েছে যে কপিল নাকি তাঁরই বায়োপিকে অভিনয় করতে পারেন। কপিল শর্মার নতুন কমেডি শো 'কপিল শর্মা: আই অ্যাম নট ডান ইয়েট’, যার প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ২৮ জানুয়ারি। তবে কপিলের শৈশবের কথাও তুলে ধরা হবে কিনা, তা অবশ্য জানানো হয়নি নির্মাতাদের তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications