Kantara Chapter 1 First Look: ফের আসছে কান্তারা, পোস্টারেই ঘুম ছোটালেন রিষভ শেট্টি
কান্তারা। গতবছর সিনে প্রেমীদের ঘুম ছুটিয়েছিল সিনেমাটি। তামিল ভাষাতে মূল ছবিটি তৈরি হলেও হিন্দি ডাবিংও কম হিট করেনি। সিনেমা হল তো বটেই ওটিটি প্ল্যাটফর্মেও তুমুল হৈ চৈ ফেলে দিয়েছিল। এবার আসছে কান্তারা চ্যাপ্চার ১। সেটা যে আরও মারাত্মক হবে তাতে কোনও সন্দেহ নেই। এবং দর্শকদের নিরাশ করেননি রিষভ শেট্টি।
গতবছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছিল ঋষভ শেট্টির কান্তারা। ১৬ কোটি টাকার বাজেটে সিনেমা বক্স অফিসে কালেক্ট করেছিল ৪০০ কোটি টাকা। ঋষভ শেট্টি নিজেই পরিচালনা করেছিলেন ছবিটি। এক কথায় অ্যাক্টর-ডিরেক্টর দুই ছিলেন তিনি।

এতো সাফল্যের পর তিনি তার প্রিকুয়েল আনবেন আগেই ঘোষণা করেছিলে। সেই কথা রেখেছে ঋষভ শেট্টি। তাঁর পরিশ্রমের ফসল হিসেবে প্রকাশ্যে এসেছে কান্তারা চ্যাপ্টার-১র ফার্স্ট পোস্টার। সেই পোস্টার প্রকাশ্যে আসতেই রীতি মতো হইহই পড়ে গিয়েছে। বিশেষ করে অভিনেতার নিজের লুক দিয়ে চমকে দিয়েছেন সকলকে।
কান্তারা নিয়ে প্রচার শুরু হবে ডিসেম্বরের শেষ থেকে। মনে করা হচ্ছে পরের বছর ছবিটি মুক্তি পাবে। সাতটি ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা। কন্নড়, তেলুগু, তামিল, মালায়লম, হিন্দি, বাংলাতেও। এই ছবিতে অধিকাংশ অভিনেতাই কান্তারাই ছিলেন। তাঁদের নিয়েই পরিচালনা করা হবে ছবিটি।












Click it and Unblock the Notifications