'আমায় টেনে জড়িয়ে ধরে ছিল, তারপর..' যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক শ্রুতি

বলিউডের 'মিটু' ঝড়ের প্রভাব এখন আছড়ে পড়ছে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এবার কন্নড় অভিনেত্রী শ্রুতি হরিহরণ মুখ খুলেছেন দক্ষিণের অন্যতম স্টার অর্জুন সারজার বিরুদ্ধে।

বলিউডের 'মিটু' ঝড়ের প্রভাব এখন আছড়ে পড়ছে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এবার কন্নড় অভিনেত্রী শ্রুতি হরিহরণ মুখ খুলেছেন দক্ষিণের অন্যতম স্টার অর্জুন সারজার বিরুদ্ধে। ফের আরও এক অভিনেতার বিরুদ্ধে উঠছে যৌন হেনস্থার অভিযোগ।

আমায় টেনে জড়িয়ে ধরে ছিল, তারপর.. যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক শ্রুতি

তবে কোনও পুলিশি অভিযোগ নয়, শ্রুতি মুখ খুলেছেন ফেসবুকে। শ্রুটি ২০১৬ সালের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, 'আমি একটি বাইলিঙ্গুয়াল ফিল্মের জন্য় শ্যুটিং করছিলাম অর্জুন সারজার সঙ্গে। যাঁর ছবি দেখে আমি বড় হয়েছি, তাঁর সঙ্গে কাজের সুযোগ নিয়ে আমি উচ্ছ্বসিত ছিলাম।' শ্রুতির দাবি ৫৪ বছর বয়সী অভিনেতা অর্জুন তাঁকে হেনস্থা করেছেন শ্যুটিং এর সময়। শ্রুতি জানিয়েছেন, রিহার্সলের সময় অর্জুন তাঁকে জড়িয়ে ধরেন , কোনও অনুমতি না নিয়েই অর্জুন তাঁর পিঠে হাত বোলাতে থাকেন, এরপর আরও কাছে টেনে পরিচালককে জিজ্ঞসা করে ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য এভাবে শ্যুটিং করা যায় কি না!

শ্রুতির দাবি, ছবির শ্যুটিং চলাকালীন বার বার অস্বস্তিকর পরিস্থিতি গড়ে তুলেছেন অর্জুন। শ্যুটিং এর পর তাঁকে দেখা করার জন্য বার বার উত্তক্ত করেছেন অর্জুন , বলেও দাবি করেন শ্রুতি। প্রসঙ্গত, শ্রুতির এই নয়া দাবি ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+