প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে অকালে প্রাণ হারালেন কন্নড় অভিনেত্রী চেতনা রাজ
প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে অকালে প্রাণ হারালেন কন্নড় অভিনেত্রী চেতনা রাজ
নিজেকে আরও সুন্দর দেখানোর চক্করে অকালে প্রাণ খোয়াতে হল ২১ বছর বয়সী কন্নড় অভিনেত্রী চেতনা রাজকে। জানা গিয়েছে, 'ফ্যাট–ফ্রি’ সার্জারি করানোর জন্য তিনি ১৬ মে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই মঙ্গলবার তিনি মারা যান।

ফ্যাট–ফ্রি সার্জারি করতে গিয়ে মৃত্যু
চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর ফুসফুসে তরল জমা হওয়ার সঙ্গে সঙ্গে জটিলতা বাড়তে থাকে। তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করা সত্ত্বেও তিনি মারা যান। চেতনার পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের ওপর গাফিলতি করার অভিযোগ উঠেছে এবং অভিযোগ দায়ের হয়েছে। চেতনা রাজ কন্নড় ভাষার ধারাবাহিক গীতা ও ডোরেসানির জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ১৬ মে চেতনা সিদ্ধান্ত নেন যে তিনি 'ফ্যাট–ফ্রি’ প্লাস্টিক সার্জারি করাবেন বেঙ্গালুরুর শেট্টি কসমেটিক সেন্টার থেকে।
কীভাবে হল এই মৃত্যু
যদিও পরিকল্পনা মাফিক সেই সার্জারি হয়নি। অ্যানেস্থেটিস্ট মেলভিন ও অন্য চিকিৎসকরা, যাঁরা এই সার্জারি করছিলেন, তাঁরা চেতনাকে নিয়ে বিকেল সাড় এপাঁচটা নাগাদ কাড়ে হাসপাতালে আসেন এবং সেখানকার চিকিৎসকদের হুমকি দেন যে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির মতো চিকিৎসা করতে। কাড়ে হাসপাতালের চিকিৎসকরা সিপিআর শুরু করেন এবং ৪৫ মিনিট ধরে ক্রমাগত চেষ্টা করার পরও চেতনাকে বাঁচানো সম্ভব হয়নি।
চেতনার মৃত্যুর কথা জানত শেট্টি কসমেটিক সেন্টার
আইসিইউ–এর চিকিৎসক ডাঃ সন্দীপ তাঁর অভিযোগে পুলিশের কাছে জানিয়েছেন যে চেতনাকে সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ মৃত ঘোষণা করা হয়। ওই চিকিৎসক অভিযোগে এও জানিয়েছেন যে শেট্টি কসমেটিক সেন্টারের চিকিৎসকরা জানতেন যে চেতনা ইতিমধ্যে মারা গিয়েছেন।
পরিবার জানত না এই সার্জারির বিষয়ে
জানা গিয়েছে, এই সার্জারির বিষয়ে চেতনা তাঁর পরিবারকে কিছুই জানাননি। চেতনা তাঁর এক বন্ধুর সঙ্গে ওই হাসপাতালে গিয়েছিলেন। যদিও এই সার্জারির সময় জটিলতা দেখা দেওয়ায় তাঁর প্রাণহানি হয়। চেতনার আকস্মিক প্রয়াণে তাঁর পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীরা অত্যন্ত শোকস্তব্ধ।












Click it and Unblock the Notifications