অভিনেতা পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত, ভর্তি হাসপাতালে

অভিনেতা পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত, ভর্তি হাসপাতালে

বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি হয়েছেন তামাম নামী কানাড়া অভিনেতা পুনীত রাজকুমার। তিনি এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। আপাতত তিনি বেঙ্গালুরুর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন। রয়েছেন আইসিইউতে। উল্লেখ্য, কান্নাড়া ফিল্ম দুনিয়ায় এর আগে চিরঞ্জিবী সারজার আচমকা মৃত্যু দেখেছে কন্নড় অভিনেতার ভক্তরা। সারজার স্ত্রী যখন সন্তান সম্ভবা ছিলেন তখনই এই মর্মান্তিক পরিণতি ঘটে যায়।

অভিনেতা পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত, ভর্তি হাসপাতালে

এদিকে, এদিন জনপ্রিয় কন্নড় তারকা পুনীত রাজকুমার আচমকাই বুক ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। প্রিয় তারকার অসুস্থতার খবর জানতেই হাসপাতালের সামনে ভিড় করতে আসতে শুরু করেন তাঁর অনুরাগীরা। বেঙ্গালুরুতে আপাতত পুনীতের সুস্থতার জন্য প্রার্থনা করা হচ্ছে। পুনীতের আরোগ্য কামনায় টুইটার জুড়ে শুরু হয়েছে প্রার্থনা। তাঁর ভক্তরা সকলেই পুনীতের সুস্থতার আশা করে আরোগ্য কামনা করছেন। এদিকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালের সামনে প্রচুর ভিড় জমতে দেখা গিয়েছে। সেখানে পুনীতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পুনীতের শারীরিক অবস্থা সম্পর্কে সমস্ত তথ্য সামনে আসতে শুরু করে দেবে। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য়ের দিকে তাকিয়ে রয়েছেন পুনীতের ভক্তরা।

ঘটনার কয়েক সময় পরই জানা গিয়েছে, যাবতীয় লড়াইকে মিথ্যা করে দিয়ে এই সদা হাস্য জনপ্রিয় তারকা সকলকে ছেড়ে গিয়েছেন। মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনীত রাজর কুমারের। দক্ষিণী ছবির দুনিয়ায় কার্যত তিনি একটি নাম। তাঁর জনপ্রিয়তার সঙ্গে বহু সময়ই যশের (দক্ষিণী তারকা)র তুলনা হয়েছে। নিজের ফিল্ম জগত ছেড়ে তিনি কোনও দিনওই বলিউডে পা রাখেননি। তবে কর্ণাটকের বুকে কার্যত তিনি শীর্ষ তারকা। উল্লেখ্য, বিক্রম হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, তাঁকে রক্ষা করার জন্য প্রবল পরিমাণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। প্রসঙ্গত, চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর জন্য প্রবল চেষ্টা করেও শেষ লড়াইতে হেরে যেতে হল। স্যান্ডেলউড স্টারের এই প্রয়াণ ফের একবার সারজা পরিবারের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বেশ কয়েকটি তেলুগু ছবিতে পুনীতকে দেখা গেলেও,সেভাবে তাঁকে তামিল ছবিতে দেখা যায়নি। তবে তিনি জন্মসূত্রে ছিলেন তামিল। ২০০২ সালে প্রথমবার কান্নাড়া ছবি 'আপ্পু'তে দেখা গিয়েছে পুনীতকে। কান্নাড়া ফিল্মে তিনি যে শুধুমাত্র অভিনেতা , তা নয়। তিনি সঞ্চালকও ছিলেন বহু বছর। উল্লেখ্য, বিখ্যাত কানাড়া স্টার রাজকুমারের ছেলে তিনি। বংশ পরম্পরায় তাঁরা কন্নড় ফিল্মের সঙ্গে যুক্ত রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+