কঙ্গনাকে জবাব দিলেন আলিয়া! নায়িকা-যুদ্ধে তোলপাড় বলিউড
আলিয়া ভাটকে কিছুদিন আগেই করণ জোহরের 'খেলার পুতুল' বলে দাবি করেছিলেন কঙ্গনা রানাওয়াত। যদিও গোটা বিতর্কের শুরু তারও আগের বিভিন্ন পর্ব থেকে।
আলিয়া ভাটকে কিছুদিন আগেই করণ জোহরের 'খেলার পুতুল' বলে দাবি করেছিলেন কঙ্গনা রানাওয়াত। যদিও গোটা বিতর্কের শুরু তারও আগের বিভিন্ন পর্ব থেকে। নেপোটিজম বিতর্কে বলিউড ক্রমেই তপ্ত হয়ে ওঠে কঙ্গনার একাধিক দাবিতে। স্টার কিডরা বলিউডে সুযোগ পাওয়ার ঘটনায় বহুবার তোপ দেগেছেন কঙ্গনা। সর্বশেষ তাঁর নিশানায় আসেন আলিয়া। এবার কঙ্গনার সেই ইঁটের জবাব কার্যত পাথরে দিয়েছেন আলিয়া ভাট।

কঙ্গনার দাবি
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত জানান , 'আমি কঙ্গনাকে পরামর্শ দিতে চাই সামান্য শিড়দাঁড়া তৈরি করার।যদি তাঁর নিজের কোনও বক্তব্য না থাকে, তাহলে তিনি সারা জীবন করণ জোহরের হাতের পুতুল হয়ে থাকবেন, আর তাহলে আমি তাঁকে কিছুতেই সফল বলে মনে করব না। আমি তাঁকে জানিয়েছি ,যে যদি কেবলমাত্র টাকা রোজগার নিয়েই মত্ত থাকেন আর সরব না হন, তাহলে তাঁর সাফল্যের কোনও দামই নেই।'

পাল্টা আলিয়ার জবাব
কঙ্গনার এই বক্তব্য়ের পাল্টা জবাবে আলিয়া জানান,' ওঁর (কঙ্গনা)র যদি কোনও অভিযোগ থাকেও আমার বিরুদ্ধে, তাহলে তার জবাব আমি ব্যক্তিগত স্তরে দেব। আমি এটা নিয়ে মিডিয়ায় কথা বলতে চাইনা। '

আলিয়ার আরও দাবি
আলিয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান ,'আমি আগেও বলেছি ,আমি অভিনেত্রী হিসাবে ওঁকে (কঙ্গনা) শ্রদ্ধা করি, আর ওঁর পছন্দ অপছন্দকেও শ্রদ্ধা করি। আমি যদি ওঁকে অজান্তে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি বলতে পারব না। তবে এটা আমার উদ্দেশ্য ছিলনা। আমি এমন কিছুই করিনি যার প্রতিক্রিয়াতে এরকম কিছু পেতে হবে।'

এর আগে কঙ্গনা যা বলেন
'মণিকর্ণিকা'র প্রোমোশনে গিয়ে কঙ্গনা বলেন ,'কেন এই মানুষরা (বলিউডের ব্যক্তিত্বরা) এত ভয় পাচ্ছেন? তাঁরা কি চিন্তায় রয়েছেন শুধু আমার নেপোটিজম নিয়ে মুখ খোলায়?'
কঙ্গনা রানাওয়াতের দাবি ,গোটা বলিউড তাঁর বিরুদ্ধে একজোট হচ্ছ নোপোটিজম বিতর্কে।তবে তিনিও কাউকে ছাড়বেন না বলে হুঙ্কার দিয়েছেন। বলেছেন বলিউড তারকাদের নেপোটিজম বিতর্কে তিনি মুখোশ খুলে ছাড়বেন।












Click it and Unblock the Notifications