Kangna Ranaut: যে শব্দে আপত্তি কঙ্গনার, মনে আছে ঊর্মিলাকে কী বলেছিলেন অভিনেত্রী?
হিমাচল প্রদেশে মাণ্ডি কেন্দ্রে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করেছে বিজেপি। তারপরেই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সুলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় যৌনকর্মী বলে নিশানা করেছেন। তাই নিয়ে রীিতমতো ক্ষুব্ধ কঙ্গনা নালিশ ঠোকেন মহিলা কমিশনে।
অথচ তিনি বেমালুম ভুলে গিয়েছেন একটা সময়ে নির্বাচনের টিকিট না পেয়ে অভিনেত্রী ঊর্মিলা মার্তণ্ডকারকে একই ভাষায় এবং একই শব্দ ব্যবহার করে নিশানা করেছিলেন তিনি। অর্থাৎ ঊর্মিলাকেও সেই সময় যৌনকর্মী বলেই নিশানা করেছিলেন কঙ্গনা। এবার কি সেকথা ভুলে গিয়েছেন তিনি।

২০২০ সালে ঊর্মিলা মার্তন্ডকারকে টিকিট দিয়েছিল বিজেপি। মহারাষ্ট্রে শিবসেনা প্রার্থী করেছিল ঊর্মিলাকে। সেসময় তিনি দাবি করেছিলেন ঊর্মিলা ৩ কোটি টাকা নিয়েছিলেন শিবসেনায় যোগ দেওয়ার জন্য। যদিও শিবসেনার সঙ্গে কঙ্গনার বিরোধ নতুন নয়। সঞ্জয় রাউতের সঙ্গে প্রকাশ্যে বিতণ্ডায় জড়িয়েছিলেন কঙ্গনা। অভিনেত্রীর প্রোডাকশন হাউসে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস ধরিয়েছিলেন বিএমসি।
শুধু তাই নয় কঙ্গনা রানাওয়াতকে মহারাষ্ট্রে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সঞ্জয় রাউত। তারপরেই জেড ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয় কঙ্গনাকে। এখনও খুব একটা মহারাষ্ট্রে থাকেন না তিনি। বেশিরভাগ সময়ই হিমাচল প্রদেশে থাকেন তিনি। হিমাচল প্রদেশে বিলাসবহুল বাড়ি তৈরি করেছে কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় সেই বাড়ির ছবিও শেয়ার করেছেন তিনি।
বলিপাড়া অভিনয়ে সুনাম রয়েছে তাঁর। কিন্তু তারপরেও পর পর তাঁর একাধিক ছবি ফ্লপ করেছে। তেজস ছবিটিও বক্স অফিসে চলেনি। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ শানিয়েছিলেন কঙ্গনা। এমনকী জয়া বচ্চনের মতো প্রবীণ অভিনেত্রীকে নিশানা করতেও ছাড়েননি তিনি। তার পাল্টা জবাবে ঊর্মিলাও কঙ্গনাকে আক্রমণ করেছিলেন।












Click it and Unblock the Notifications