শুধু হৃতিক নয়, 'বাহুবলী' প্রভাসের সঙ্গেও ঝগড়া হয় কঙ্গনার!
শুধু হৃতিক রোশনই নন। দক্ষিণী তারকা তথা 'বাহুবলী' খ্যাত প্রভাসের সঙ্গেও ঝামেলা হয় কঙ্গনার।
হৃতিক রোশনের সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক নিয়ে এক সময়ে তোলপাড় হয়েছে বলিউড। শুধু তাই নয় , কঙ্গনা রানাওয়াতের একের পর এক অভিযোগ ও হৃতিক রোশনের পাল্টা দাবি ঘিরে ঝামেলার জল অনেকদূর পর্যন্ত গড়ায়।
তবে শুধু হৃতিক রোশনই নন। দক্ষিণী তারকা তথা 'বাহুবলী' খ্যাত প্রভাসের সঙ্গেও ঝামেলা হয় কঙ্গনার। ২০০৮ সালে কঙ্গনা রানাওয়াতের 'ফ্যাশন' মুক্তি পাওয়ার পরই দক্ষিণের নামি পরিচালক পুরি জগন্নাথের সঙ্গে ছবির জন্য় চুক্তিবদ্ধ হন কঙ্গনা।

কঙ্গনা প্রভাসের এই ছবির নাম 'এক নিরঞ্জন'। সেই ছবিতে একসঙ্গে কাজ করার সময় প্রভাসের সঙ্গে প্রায়ই ঝগড়া হত কঙ্গনার। 'বাহুবলী ২' ছবির সাফল্যের পর কঙ্গানা একথা জানিয়েছেন। তিনি বলেন,"প্রভাসের সাফল্যে আমি খুশি।
আমাার মনে আছে এমরা যখন একসঙ্গে কাজ করেছি তখন প্রায়ই আমাদের মধ্যে ঝগড়া হত। একবার ঝামেলার জন্য আমরা কথা বলা পর্যন্ত বন্ধ করে দিই।" তবে তাঁর একসময়ের সহঅভিনেতার প্রশংসা করে কঙ্গনা বলেছেন , 'বাহুবলী ' এর সাফল্যে তিনি খুশি।












Click it and Unblock the Notifications