বিতর্ক কাটিয়ে কঙ্গনা -করণ কাছাকাছি আসছেন, অনুঘটকটি কী জানেন
কিছুদিন আগে বিরাট ও অনুষ্কার বিয়ের মুম্বই রিসেপশনে করণকে দেখেই সেই জায়গা থেকে সরে গিয়েছিলেন বি-টাউন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কিছুদিন আগে বিরাট ও অনুষ্কার বিয়ের মুম্বই রিসেপশনে করণকে দেখেই সেই জায়গা থেকে সরে গিয়েছিলেন বি-টাউন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কারণ, তার আগে, করণ ও কঙ্গনার মধ্যে 'নেপোটিজম' বা স্বজনপোষণের বিতর্ক অনেকদূর পর্যন্ত এগিয়েছিল। বলিউডের স্টারকিডদের বলিউডে বেশি সুযোগ সুবিধা দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। তবে আপাতত সেই বিতর্কে ছাই ঢেলে শুরু হতে চলেছে কঙ্গনা করণের বন্ধুত্বের নতুন অধ্যায়।

করণের সঙ্গে ফের একই অনুষ্ঠানে কঙ্গনা
করণ জোহারের সঙ্গে আবারও পাশাপাশি দেখা যেতে চলেছে কঙ্গনাকে। টেলিভিশনের এক ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানে যেখানে করণ বিচারকের আসনে রয়েছেন রোহিত শেট্টির সঙ্গে, সেখানেই অতিথি বিচারক হিসাবে দেখা যাবে বলিউড 'কুইন' কঙ্গনাকে।

প্রসঙ্গ ঘিরে কঙ্গনার বক্তব্য
গোটা বিতর্ক ও বিতর্কের পর কঙ্গনার বক্তব্য একটাই , 'এটি পেশাদারি ব্যাপার, যার জন্য আমাকে টাকা দেওয়া হচ্ছে। সবচেয়ে মজাদার বিষয় হল, করণ আমার সঙ্গে শো টি করতে রাজি হয়েছে। মনে হচ্ছে, এবার করণ আমার দিকে ঘেঁসছে।'

বিতর্কের সূত্রপাত কোথা থেকে?
২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি এই গোটা বিতর্কের সূত্রপাত। করণের শো 'কফি উইথ করণ'-এ এসে, কঙ্গনা দাবি করেছিলে যে , বলিউডের বাইরে থেকে কেউ আসলে করণ তাঁদের সহ্য করতে পারেন না, আর বলিউডের তারকা পুত্র সন্তানদের ক্ষেত্রে তিনি সদর্পে এগিয়ে যান। পক্ষপাতিত্ব করেন বলিউডের তারকাদের সন্তাদের।

এরপর করণের উত্তর
এরপর আরেকটি শো-তে বলিউডের তারকাদের সন্তান সন্ততিরা পুরস্কারের জন্য মনোনীত হলেও, বহু পুরস্কার না পাননি। সেই অনুষ্ঠানেই করণ ভরা মঞ্চে দাঁড়িয়ে মজার ছলে বলেন, যে তিনি যদি পক্ষপাতদুষ্ট হতেন তাহলে আজ বহু বলিউড তারকার পুত্র কন্যারা এই সমস্ত পুরস্কার নিয়ে যেতেন।

তবে সাম্প্রতিক কালে করণ যা বলছেন...
এই সমস্ত বিতর্ক ঝেড়ে ফেলে এখন করণের দাবি, যে তিনি চ্যানেল কর্তৃপক্ষ যদি কঙ্গনাকে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় , তাহলে তাতে তাঁর কিছু বলার নেই। বরং, করণ এই অনুষ্ঠানে কঙ্গনাকে সম্মানের সঙ্গে ভালোবাসার সঙ্গে গ্রহণ করবেন।

করণের এই বক্তব্যের প্রেক্ষিতে কঙ্গনার প্রতিক্রিয়া
করণের এই মন্তব্যের প্রেক্ষিতে কঙ্গনা রানাওয়াত বলেন, 'করণ যে এভাবে আমাকে গ্রহণ করছেন, তাতে আমি খুশি। আমি আমার জায়গা তৈরি করেছি, আর সেখানে থাকার যোগ্য আমি। আমার জন্য কাউকে কোনও দরজা খুলতে হবে না, আমি নিজেই জীবনের সমস্ত দরজা খুলতে সক্ষম।'












Click it and Unblock the Notifications