‌সিএএকে সমর্থন, গণতন্ত্রের নামে মানুষকে উস্কানি দেওয়া বন্ধ হোক, দাবি কঙ্গনার

‌সিএএকে সমর্থন, গণতন্ত্রের নামে মানুষকে উস্কানি দেওয়া বন্ধ হোক, দাবি কঙ্গনার

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দিয়েছিলেন বলিউডের হুমা খুরেশি, ফারহান আখতার এবং স্বরা ভাস্কর। কিন্তু বলিউড সেলেবদের এই প্রতিবাদকে তীব্র নিন্দা জানিয়ে কঙ্গনা রানাওয়াত জানান, গণতন্ত্রের নাম করে মানুষকে হিংসা ছড়ানোর জন্য প্ররোচিত করা উচিত নয়।

‌সিএএকে সমর্থন, গণতন্ত্রের নামে মানুষকে উস্কানি দেওয়া বন্ধ হোক, দাবি কঙ্গনার


কঙ্গনা বলেন, '‌এটা ঠিক নয় গণতন্ত্রের নাম করে মানু্ষকে হিংসা ছড়ানোয় উস্কানি দেওয়া। আমরা এখনও স্বাধীনতা পূর্বের যুগে রয়েছি। যারা আমাদের বন্দী করে রেখেছিল কর না দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ধর্মঘট করা ঠিক ছিল। কিন্তু আজকের দিনে গণতন্ত্রের কারণে আপনাদের নেতারা আপনাদের মধ্যে থেকেই এসেছে, ইটালি বা জাপান থেকে নয়।’‌ আন্দোলনের সময় বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, '‌আমাদের জনসংখ্যা অনুযায়ী মাত্র ৩ কি ৪ শতাংশ মানুষ কর দেন। বাদবাকিরা তাঁদের ওপরই নির্ভর করে থাকেন। তাই কে আপনাদের অধিকার দিয়েছে বাস, ট্রেন জ্বালানোর, দেশে ভাঙচুর চালানোর।’‌ তিনি আরও বলেন, '‌একটা বাসের মূল্য অনেক। কম দাম নয় তার। দেশের পরিস্থিতি এমনই হয়েছে রয়েছে যে এমন অনেকেই রয়েছে, যারা অপুষ্টিতে মারা যাচ্ছে।’‌

কঙ্গনাকে দেখা যাবে তাঁর পরবর্তী ছবি '‌পাঙ্গা’‌–তে। যেখানে তিনি কাবাডি খেলোয়ারের ভূমিকায় অভিনয় করছেন। আগামী বছরের ২৪ জানুয়ারি এই ছবিটি মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+