নাসিরুদ্দিন শাহের ‘অর্ধশিক্ষিত তারকা’ মন্তব্যের মোক্ষম জবাব দিলেন কঙ্গনা
নাসিরুদ্দিন শাহের ‘অর্ধশিক্ষিত তারকা’ মন্তব্যের মোক্ষম জবাব দিলেন কঙ্গনা
সুশান্ত সিং রাজপুত কাণ্ডের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দাবি করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তিনি বলিউডের স্বজন-পোষণ ও ফিল্ম ইন্ডাস্ট্রির মুভি মাফিয়াদের নিয়েও মুখ খোলেন।

নাসিরুদ্দিন শাহ সাক্ষাতকারে বলেন, 'অর্ধ-শিক্ষিত ছোট তারকাদের মত নিয়ে কারোর কোনও মাথাব্যাথা নেই, যারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে সুশান্ত বিচার পান। যদি ন্যায়বিচার হওয়ার দরকার হয় তবে আমি মনে করি আইনি প্রক্রিয়াতে আমাদের বিশ্বাস থাকা দরকার এবং এটি যদি আমাদের বিষয় না হয় তবে আমি মনে করি এটি নিয়ে আমাদের নিজেদের উদ্বিগ্ন করা উচিত নয়।'
নাসিরুদ্দিন শাহের এই মন্তব্যের পর তাঁকে পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তিনি টুইটারে শাহের উদ্দেশ্যে বলেছেন, 'ধন্যবাদ নাসির জি, আপনারা আমার সমস্ত পুরস্কার এবং কৃতিত্বের বিষয়টি মাপলেন যা আমার সমসাময়িকরা স্বজন পোষণের মাধ্যমে পেয়েছেন, আমি এ ধরনের মন্তব্যের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি কিন্তু আমি যদি প্রকাশ পাড়ুকোন বা অনিল কাপুরের মেয়ে হতাম তবে কি এই মন্তব্য করতে পারতেন?'
কঙ্গনা আরও বলেন, 'নাসির জি আপনি একজন মহান শিল্পী, এতটা মহান শিল্পী যে আপনার গালাগালিও ভগবানের প্রসাদের মতোই, আমাদের মধ্যে হওয়া দারুণ কথোপকথনের মাধ্যমে আমরা সিনেমা সম্পর্কে অনেক গল্প করেছিলাম গত বছর এবং সেই সময় আপনি আমার প্রশংসা করেছিলেন।'
সুশান্তের মৃত্যুর পর থেকেই কঙ্গনা রানাওয়াত ফিল্ম ইন্ডাস্ট্রির স্বজন পোষণ নিয়ে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সুশান্ত সিং রাজপুতের বিচার নিয়ে দাবি তুলেছেন। তিনি বলিউডের তাবড় তাবড় প্রযোজক-পরিচালকদের ওপর পক্ষপাতিত্ব করার অভিযোগও তুলেছেন। এর আগে তিনি সুশান্তের ঘটনায় সিবিআই তদন্তের দাবি চেয়ে ভিডিও পোস্ট করেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications