Kangana Ranaut: বাংলার মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে চান? কী জানালেন কঙ্গনা রানাওয়াত

শিখ সংগঠনের প্রতিবাদের জেরে থমকে গিয়েছে কঙ্গনা রানাওয়াতের ছবি এমার্জেন্সির মুক্তি। দেশের প্রাক্ত ন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করার জরুরি অবস্থাকে নিয়ে এই ছবি তৈরি হয়েছে। ছবিতে ইন্দিরা গান্ধীকে হত্যার ঘটনাটিও বড় করে দেখানো হয়েছে।

সেকারণেই প্রথম থেকে শিখ সম্প্রদায় এই ছবির মুক্তির প্রতিবাদে সরব হয়েছেন। তাঁরা রীতিমতো হুমকি দিয়েছেন এই নিয়ে কঙ্গনাকে। তারপরেই তৎপর হয়েছেন তাঁরা। তার জেরে সেন্সর বোর্ডেও মেলেনি কঙ্গনার ছবির ছাড়পত্র। সেকারণে আপাতত বিশ বাঁও জলে ছবির মুক্তি। যদিও অভিনেত্রী দাবি করেছেন এমন কিছু বিতর্কিত নেই ছবিতে। সত্যিটাই তুলে ধরা হয়েছে।

Kangana Ranaut

অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওত ইতিমধ্যেই একাধিক রাজনীতিকের চরিত্রে অভিনয় করে ফেলেছেন। ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রেও অভিনয় করেছেন কঙ্গনা। এবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি টেলিভিশনে আপ কা আদালত নামে একটি অনুষ্ঠানে কঙ্গনা বলেছিলেন রাজনীতিকের চরিত্রে অভিনয় করতে তাঁর মন্দ লাগে না। ২০২১ সালে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। ছবির নাম ছিল থ্যালাইভি। সেই অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, তাঁর মনে হয় এই রাজনৈতিক মহিলা ব্যক্তিত্বদের আশীর্বাদ রয়েছে তাঁর উপরে সেকারণেই তিনি সেই সব ছবিতে অভিনয় করতে পেরেছেন। এবং তাঁরা চেয়েছেন তিনি তাঁদের চরিত্রে অভিনয় করুন সেকারণেই তিনি সুযোগ পেয়েছেন।

কঙ্গনা বলেছেন রানি লক্ষ্মীবাইকে নিয়ে অনেকেই ছবি তৈরি করতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তিনিই সেই সুযোগ পেয়েছেন। জয়ললিতা চেয়েছিলেন তাঁর চরিত্রে কঙ্গনা অভিনয় করুন সেকারণে সেই ছবি করার সুযোগ পেয়েছিলেন। তবে ইন্দিরা গান্ধীর চরিত্রে তিনি কখনও অভিনয় করতে চাননি বলে জানিয়েছেন অভিনেত্রী। এক প্রকার তাঁকে জোর করেই এই চরিত্রে অভিনয় করানো হয়েছে। এবং সেটা চেয়েছিলেন ইন্দিরা গান্ধী নিজেই সেকারণেই তিনি এই চরিত্রে অভিনয় করতে পেরেছেন।

কঙ্গনা রানাওয়াত আরও বলেছে তিনি বিএসপি নেত্রী মায়াবতীর চরিত্রে অভিনয় করতে চান। তাঁকে প্রশ্ন করা হয় মায়াবতী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার চরিত্রে তিনি বেশি পছন্দ করবেন অভিনয় করতে। তার উত্তরে অভিনেত্রী জানিয়েছেন অভিনেতাদের কাছে সবটাই সমান গুরুত্ব পূর্ণ। চরিত্রের মধ্যে নিজেকে মিশিয়ে দিতে পারলেই হল। তবে সন্তর্পণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মায়াবতীর কথা বারবার বলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+