কেন দেবীর অবতার ধারণ করলেন কঙ্গনা?
বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত শেষ পর্যন্ত দেবীর অবতার ধারণ করলেন ! কিন্তু কেন তিনি দেবীর অবতার ধারণ করলেন জানেন কি? কোন দেবীর অবতার ধারণ করে আবারও সংবাদের শিরোনামের শীর্ষে তিনি?[(ছবি) প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনকে শারীরিক নির্যাতন করতেন কঙ্গনা?]
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পিত 'স্বচ্ছ্ব ভারত অভিযান'এর জন্য কঙ্গনা একটি বিজ্ঞাপনে কাজ করেন। ১০ অগাস্ট 'ডোন্ট লেট হার গো' নামে একটি ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ভিডিওটি মুক্তি পাওয়ার পর থাকেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই বিজ্ঞাপনেই কঙ্গনা রানাউতকে দেবী লক্ষ্মী হিসাবে দেখানো হয়েছে। স্বচ্ছতা যেখানে থাকে ধনলক্ষী দেবীও সেখানে বিরাজ করেন। অন্যথায় দেবী কিন্তু রুষ্ট হয়ে চলে যেতে পারেন, এই হচ্ছে বিজ্ঞাপনটির আসল বিষয়। তাই বিজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে 'ডোন্ট লেট হার গো'।
ভিডিও মুক্তির পরে কঙ্গনা জানান, স্বামী বিকেকানন্দকে আদর্শ হিসাবে মেনে চলেন তিনি। কঙ্গনা বলেন, "তাঁর দেখানো পথে চলেই জীবনে অনেক পরিবর্তন হয়েছে। বিগত ১২ বছর ধরে নিজেকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি তেমনি বাড়ির চারপাশও পরিষ্কার রাখি"।[৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা অমিতাভ বচ্চন, অভিনেত্রী কঙ্গনা রানাউত]
স্বচ্ছ ভারত অভিযানের প্রচারের জন্য তৈরি এই বিজ্ঞাপনটিতে ইশা কোপিকর, রবি কিষণও অভিনয় করেছেন। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন প্রদীপ সরকার। বলিউড শাহেনশা অমিতাভের ভাষ্য বিজ্ঞাপনটিকে আরও আকর্ষণীয় করেছে।












Click it and Unblock the Notifications