কালো শাড়িতে মায়াবী কঙ্গনা! দেখুন কান-এ তাঁর নয়া ফ্যাশনের ছবি
শাড়িতে যে একজন মহিলা কতটা মোহময়ী হয়ে উঠতে পারেন ,তার আরও একবার প্রমাণ দিলেন কঙ্গনা রানাওয়াত। 'কুইন' স্টার কঙ্গনা এই মুহুর্তে কানে ফিল্ম ফেস্টিভালের আসরে।
শাড়িতে যে একজন মহিলা কতটা মোহময়ী হয়ে উঠতে পারেন ,তার আরও একবার প্রমাণ দিলেন কঙ্গনা রানাওয়াত। 'কুইন' স্টার কঙ্গনা এই মুহুর্তে কান ফিল্ম ফেস্টিভালের আসরে। সেখানে গিয়েই তিনি তাঁর ফার্স্ট লুকে মুগ্ধ করে দিয়েছেন ফ্যানদের। কালো শাড়িতে এদিন মোহময়ী লাগছিলেন কঙ্গনা। শুধু কি শাড়ি! তার সঙ্গে যোগ হয়েছে কঙ্গনার ব্যক্তিত্ব। সব মিলিয়ে কানে প্রথম দর্শনেই কাঁপিয়ে গিয়েছেন কঙ্গনা।

কানে রেট্রো লুক- এ ধরা দিলেন কঙ্গনা । কালো শাড়িতে তিনি আরও বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছিলেন। আকাশ-তারা নক্সা কাটা এই শাড়ির ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। গোটা শাড়িতে আকাশ তারা নক্সা রাখা হয়েছে জারদৌসি কাজের সঙ্গে। ফলে শাড়িতে নক্সার কাজ যেন আরও বেশি পেতে বসেছে। শুধু শাড়ি নয়। সব্যসাচীর নক্সা করা বটুয়াও এদিন হাতে দেখা যায় কঙ্গনার। সঙ্গে ছিল তাঁর মামানসই হেয়ারস্টাইল। সব মিলিয়ে কঙ্গনা এদিন ইন্টারনেট মাত করতে শুরু করে দিয়েছেন নতুন লুক দিয়ে!


শাড়ির সঙ্গে এদিন কঙ্গনা কলোম্বিয়ান পান্নার হার পরেছিলেন। যা আরও উস্কে দেয় তাঁর রেট্রো লুককে। এই গয়নাো সব্যসাচীর কলেকশন থেকে বেছে নিয়েছেন কঙ্গনা। সব্যসাচীর নক্সা করা শাড়িই কেন? এ প্রশ্নের উত্তরে কঙ্গনা জানিয়েছেন, সব্যসাচীই তাঁর জন্য তৈরি করছেন বেশ কিছু আউটফিট। ক্যানেসে সেই সমস্ত পোশাকেই দেখা যাবে কঙ্গনাকে। কঙ্গনার জন্য আন্তর্জাতিক মানের পোশাকের সঙ্গে দেশী পোশাকও তৈরি করছেন সব্যসাচী।












Click it and Unblock the Notifications