মাদক কাণ্ডে দীপিকা পাড়ুকোনের নাম জড়াতেই টুইটারে অভিনেত্রীকে কটাক্ষ কঙ্গনার

মাদক কাণ্ডে দীপিকা পাড়ুকোনের নাম জড়াতেই টুইটারে অভিনেত্রীকে কটাক্ষ কঙ্গনার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কাণ্ডে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক যোগের তদন্তে বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাডুকোনের নাম পেয়েছেন। আর এই সুযোগ কিছুতেই হাতছাড়া করেননি বলিউডের বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত। তিনি সোশ্যাল মিডিয়া দীপিকাকে কটাক্ষ করতে ছাড়লেন না।

মাদক কাণ্ডে দীপিকা পাড়ুকোনের নাম জড়াতেই টুইটারে অভিনেত্রীকে কটাক্ষ কঙ্গনার


সোমবার সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা ও সেলিব্রিটি ম্যানেজার শ্রুতি মোদীকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এই জিজ্ঞাসাবাদেই বলিউডের বহু নাম উঠে এসেছে, যাঁরা কিনা মাদক সেবন করেন ও কেনেন। এনসিবি কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন সামনে এনেছে যেখানে দেখা গিয়েছে '‌ডি’‌ ও '‌কে’‌ নামের দুই মহলার মধ্যে মাদক নিয়ে কথা চলছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে '‌ডি’‌ অক্ষর আসলে দীপিকা পাড়ুকোনের নামের প্রথম অক্ষর।

কঙ্গনা এরপরই দীপিকাকে কটাক্ষ করে টুইটে বলেন, '‌রিপিচ আফটার মি, হতাশা মাদক ব্যবহারের একটা পরিণতি। তাই সমাজের উচ্চস্তরে থাকা তারকা সন্তানরা, যাঁরা নিজেদের ক্লাসি বলে দাবি করেন ও ভালোভাবে যাঁদের বেড়ে ওঠা, তাঁরা তাঁদের ম্যানেজারকে জিজ্ঞাসা করুক মাল হ্যয় ক্যায়া?‌’‌ সুশান্ত মৃত্যুর পর প্রায় প্রতিদিনই দীপিকা হতাশা–অবসাদ নিয়ে পোস্ট করতেন, সেই পোস্টকে নিয়ে ব্যাঙ্গাত্মকভাবে কটাক্ষ করেছেন কঙ্গনা। এর আগেও কঙ্গনা বলিউডের স্বজন–পোষণ সহ একাধিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন এবং বি–টাউনের বহু অভিনেতা–অভিনেত্রীকে কাঠগড়ায় তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+