প্রিয়াঙ্কা কি নিককেই বিয়ে করছেন! মুখ খুললেন 'বন্ধু' কঙ্গনা
প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে জল্পনা থামছে না। মার্কিন গায়ক নিক জোনাসকেই কি পিগি চপস বিয়ে করছেন!
প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে জল্পনা থামছে না। মার্কিন গায়ক নিক জোনাসকেই কি পিগি চপস বিয়ে করছেন! টিনসেলটাউনে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। একই প্রশ্ন বলিউডের আর এক অভিনেত্রী কঙ্গনা রানাউতকে করা হলে তিনি যে জবাব দিয়েছেন তাতে জল্পনা অনেকটা বেড়ে গিয়েছে।

কঙ্গনা বলেছেন, তাঁর সঙ্গে প্রিয়াঙ্কার কথা হয়েছে। তিনি অভিনন্দন জানিয়েছেন। এবং প্রিয়াঙ্কা খুব খুশি বলে ব্যাখ্যা করেছেন।
ভগ ম্যাগাজিনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান কঙ্গনা। সেখানেই পিগি চপসকে নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। কঙ্গনা বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে দারুণ খুশি মনে হচ্ছিল। ওঁর বিয়ে হলে আমি দারুণ উপভোগ করব। কারণ ওরঁ সমস্ত খুশি প্রাপ্য। প্রিয়াঙ্কা আমার খুব ভালো বন্ধু। বিয়ে নিয়ে আমি এখন থেকেই উত্তেজিত।
তাহলে কবে বিয়ে করছেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস? কঙ্গনার মতে, সেটা এখনও প্রিয়াঙ্কা খোলসা করেননি। এর আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা পিগি চপসের বাগদান প্রসঙ্গে বলেন, যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে তিনি দুঃখ পেয়েছেন, কারণ প্রিয়াঙ্কা তাঁকে ডাকেননি।
প্রসঙ্গত, প্রথমে শোনা গিয়েছিল অক্টোবর মাসে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কার। তারপরে শোনা গিয়েছিল, তা আরও এগিয়ে সেপ্টেম্বর মাসে হতে চলেছে। আবার শোনা গিয়েছে, নিকের জন্মদিনের দিন বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর, ১৬ সেপ্টেম্বর সম্ভবত বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা। যদিও বিয়ে নিয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে এখনও কেউ মুখ খোলেননি।












Click it and Unblock the Notifications