স্বজন পোষণের তত্ত্ব খারিজ, পদ্মশ্রী ফেরত দিয়ে দিক, কঙ্গনাকে পরামর্শ আদিত্য পাঞ্চোলির
স্বজন পোষণের তত্ত্ব খারিজ, পদ্মশ্রী ফেরত দিয়ে দিক, কঙ্গনাকে পরামর্শ আদিত্য পাঞ্চোলির
সুশান্ত সিং রাজপুত ও দিশা সালিয়ানের মৃত্যর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর ছেলে সূরয পাঞ্চোলির। এবার ছেলেকে বাঁচাতে ময়দানে নামলেন স্বয়ং আদিত্য পাঞ্চোলি। তিনি কঙ্গনা রানাওয়াতের সাম্প্রতিককালের মন্তব্য নিয়েও সরব হয়েছেন।

একজনের পোস্টকেই সত্য মনে করছে সংবাদমাধ্যম
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকারের সময় আদিত্য তাঁর ছেলের নাম সুশান্ত সিংয়ের মৃত্যুর সঙ্গে জড়িত প্রসঙ্গে বলেন, ‘একজন বোকা মানুষ পোস্ট করল আর প্রধান সংবাদমাধ্যগুলি তাই বিশ্বাস করতে লেগে এটাকে ইস্যু বানিয়ে দিল। এটা ঠিক নয়। সকলকে দায়িত্ববান হওয়া প্রয়োজন, আমরা এখন অত্যাধিক বেদনার মধ্য দিয়ে যাচ্ছি।' তিনি আরও বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় নেই কিন্তু সেখানে সূরযকে খুনি হিসাবে ট্রোল করা হচ্ছে। এই কারণেই সূরজ তাঁর মন্তব্যের জায়গা বন্ধ করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে। এগুলো কী?' সূরজ এবং তাঁর মা জারিনা ওয়াহাব উভয়ই এই রিপোর্ট খারিজ করে দিয়েছেন, যেখানে বলা হয়েছিল যে সূরয চেনেন দিশাকে বা সুশান্তের মৃত্যুর আগের রাতে সূরয পার্টির আয়োজন করেছিলেন।

কঙ্নার বিরুদ্ধে মানহানি মামলা চলছে
সুশান্তের মৃত্যু নিয়ে কঙ্গনা রানাওয়াতের একগুচ্ছ টুইট, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে হেয় করে বহু টুইট করেছেন অভিনেত্রী। আদিত্য বলেন, ‘যে থালায় খাওয়া হয় তাতে কখনও ছিদ্র করতে নেই। কি আর বলব ওই মহিলার ব্যাপারে, ওঁর বিরুদ্ধে আমাদের মানহানি মামলা চলছে। আমি এবং আমার পরিবারকে নিয়ে কোনও কথাই বলা উচিত নয় ওই মহিলার।'

আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ
এর আগে কঙ্গনা হেনস্থার অভিযোগ তোলেন আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে। কঙ্গনা বলেছিলেন, ‘ওই ব্যক্তি যিনি আমার বাবার বয়সী, তিনি আমায় এত জোরে মেরেছিলেন যে আমার মাথা ফেটে রক্ত পড়ছিল, আমি মাটিতে বসে পড়েছিলাম। আমার তখন বয়স ১৭ হবে। এরপর আমি আমার জুতো নিয়ে আদিত্যর মাথায় মারি এবং তাঁর মাথা থেকেও রক্ত বের হয়।' আদিত্য বহু মামনহানির মামলা দায়ের করেন কঙ্গনা ও তাঁর বোনের বিরুদ্ধে।

পদ্মশ্রী ফেরত দেওয়া উচিত
আদিত্য সাক্ষাতকারে জানিয়েছেন যে কঙ্গনার স্বজন পোষণের তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে এবং তাঁর উচিত পদ্মশ্রী ফেরত দিয়ে দেওয়া, কারণ তিনি ভুল প্রমাণিত হয়েছেন। আদিত্য বলেন, ‘তাঁকে বলুন এখুনি যেন পদ্মশ্রী ফেরত দিয়ে দেন কারণ তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যর ব্যাপারে ভুল প্রমাণিত হয়েছেন। তাঁর বাবা পাটনায় যে রিপোর্ট দায়ের করেছেন সেখানে স্বজন পোষণের উল্লেখ নেই। তিনি স্পষ্ট করে রিয়ার বিরুদ্ধে ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করেছেন। কঙ্গনা যখন ইন্ডাস্ট্রির সকলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আসলে তিনি নিজের সময়ই বরবাদ করছেন।'

কঙ্গনার পদ্মশ্রী ফেরত দেওয়ার কথা বলেছিলেন
প্রসঙ্গত, কঙ্গনা এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘আমি বলছি, আমি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু বলে থাকি, যদি সেটা আমি যাচাই করতে ও প্রমাণ করতে না পারি, তবে আমি পদ্মশ্রী ফেরত দিয়ে দেব।'












Click it and Unblock the Notifications