বড়সড় বিপর্যয়ে কঙ্গনার 'মণিকর্ণিকা'! আরও এক নামী ব্যক্তিত্ব ছাঁটাই ফিল্ম থেকে
বড়সড় সমস্যার মুখে কঙ্গনা রানাওয়াতের ছবি 'মণিকর্ণিকা'। ছবি থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন পরিচালক। তারপর ছবির বাকি অংশের শ্যুটিং এর জন্য পরিচালনার দায়িত্ব নেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
বড়সড় সমস্যার মুখে কঙ্গনা রানাওয়াতের ছবি 'মণিকর্ণিকা'। ছবি থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন পরিচালক। তারপর ছবির বাকি অংশের শ্যুটিং এর জন্য পরিচালনার দায়িত্ব নেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এরপরই ছবি ছেড়ে বেরিয়ে যান অভিনেতা সোনু সুদ। আর এত ঝড়ের পর, এবার ছবির দায়িত্ব থেকে ছাঁটাই ছবির অন্যতম প্রযোজক।

'মণিকর্ণিকা' ছবির পরিচালক কৃশ অনেকদিন আগেই ছবি ছেড়ে বেরিয়ে যান। এনটিআর-এর বায়োপিকে তিনি পরিচালনা করবেন বলে, মাঝ পথেই ছেড়ে দেন পরিচালনার কাজ। এরপর কঙ্গনা দায়িত্ব নেন ছবির বাকি অংশের জন্য। কিন্তু কঙ্গনা পরিচালনার দায়িত্ব নিতেই ফিল্ম ছেড়ে দেন অভিনেতা সোনু সুদ। যা নিয়ে বিতর্ক কিছু কতম হয়নি। বিতর্কের ঝড় থামতে না থামতেই, আরও এক নয়া বিতর্ক 'মণিকর্ণিকা' ঘিরে। এবার ছাঁটাই ফিল্মের অন্যতম প্রযোজক তথা জি স্টুডিও -র বিজনেস হেড সুজয় কুট্টি।
জানা গিয়েছে, ফিল্মের কয়েকটি দৃশ্য ফের একবার শ্যুট করার জন্য ফিল্ম প্রযোজনায় আরও ৩০ কোটি টাকা খরচ হয়েছে। যার মোট খরচ আপাতত ৭০ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর সেজন্যই ফিল্মের প্রযোজক সুজয়ের ওপর কোপ বসানো হয়েছে বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications