হৃতিক,আদিত্য ছাড়াও কঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এই বলিউড ব্যাক্তিত্বদের

অভিনেতা হৃতিক রোশন ও আদিত্য পাঞ্চোলিকে নিয়ে কিছুদিন আগেই এক টেলিভিশন অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াত।

অভিনেতা হৃতিক রোশন ও আদিত্য পাঞ্চোলিকে নিয়ে কিছুদিন আগেই এক টেলিভিশন অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াত। মন্তব্য পাল্টা মন্তব্য়ের জেরে বহু বিতর্ক নতুন করে সামনে আসে বলিউডে। উঠে আসে বহু পুরনো তথ্য। কঙ্গনাকে ঘিরে এতদিন পর্যন্ত সে সমস্ত বিতর্কিত সম্পর্কের খবর শোনা গিয়েছে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই দিকে।

হৃতিক রোশন

হৃতিক রোশন

হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সম্পর্কের সূত্রপাত 'ক্রিশ ৩'-তে। সূত্রের খবর, সেই সময় থেকে কঙ্গনাকে ডেটিং করছিলেন হৃতিক। তবে কঙ্গনার সঙ্গে সম্পর্কের কথা কখনও জনসমক্ষে আসতে দেননি হৃতিক। কারণ সেই সময়ে সুজানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি। শোনা যায়, কঙ্গনা-হৃতিকের খবর সামনে আসতেই সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় হৃতিকের।

আমির খান

আমির খান

বিখ্যাত ফিল্ম ম্যাগাজিন 'স্পটবয়'-এর খবর অনুযায়ী, একচা সময়ে আমির সঙ্গে ঘনিষ্ট হয়ে ওঠেন কঙ্গনা। শোনা যায় কঙ্গনা নিজের সঙ্গে হৃতিকের সম্পর্ক নষ্ট হওয়ার কথাও আমিরকে জানিয়েছিলেন। আমিরও সেই সময় কঙ্গনাকে সহানুভূতি দেখাতে গিয়ে বেশ কিছুটা কঙ্গনা ঘনিষ্ট হন বলে জানা গিয়েছে।

আদিত্য পাঞ্চোলি

আদিত্য পাঞ্চোলি

সুরজ পাঞ্চোলিকে নিয়ে কিছুদিন আগেই কঙ্গনা বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন। ১৭ বছর বয়সী কঙ্গনার সঙ্গে চরম যৌন অত্যাচার করতে আদিত্য এমনটাই দাবি করেছেন কঙ্গনা। তবে আদিত্য সেই দাবি খারিজ করেন। জানা গিয়েছে, এককালে কঙ্গনার সঙ্গে সম্পর্কের সময়ে কঙ্গনাকে মারদোরও করেছেন আদিত্য।

সুরজ পাঞ্চোলি

সুরজ পাঞ্চোলি

২০ বছরের বেশি বয়স্ক আদিত্য পাঞ্চোলির সঙ্গে সম্পর্কের পর, আদিত্যর ছেলে সুরজ পাঞ্চোলির সঙ্গেও নাকি এক সময়ে ঘনিষ্ঠতা বেড়েছিল কঙ্গনার।

মণীশ মলহোত্রা

মণীশ মলহোত্রা

ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছিল মণীশ মলহোত্রার। একবার দুজনে একসঙ্গে ভ্যালেন্টাইস ডে-তেও একসঙ্গে ডোটিং করেছিলেন বলে সোনা যায়।

অধ্যায়ন সুমন

অধ্যায়ন সুমন

অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যায়ন সুমনের সঙ্গেও 'রাজ ২'-এর শ্যুটিং এর সময়ে থেকে ঘনিষ্ঠতা বাড়ে কঙ্গনার। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। পরে যদিও কঙ্গনা জানিয়েছেন যে সম্পর্কটা অধ্যায়নের ইচ্ছাতেই ভেঙেছে।

অজয় দেবগণ

অজয় দেবগণ

'ওয়ান্স আপ অন এ টাইম ইন মুম্বই' ছবিতে অজয় দেবগণের সঙ্গে কাজ করার সময়ে অজয়ের প্রতি কঙ্গনা দুর্বল হয়ে পড়েন বলে খবর রটে যায়। এরপর , কঙ্গনার দুঃসময়েও একর পর এক ছবিতে অজয়ের সুপারিশে সুযোগ পান বলিুডের কুইন। যদিও , এই সম্পর্কের যে কোনও ভবিষ্যৎ নেই , তা আগে থেকেই জানতেই এই প্রেম কাহিনির নায়ক নায়িকা।

নিকোলাস লাফার্টি

নিকোলাস লাফার্টি

একটা সময়ে জানা গিয়েছিল , ব্রিটেনের এক চিকিৎসক তথা বিজ্ঞানী নিকোলাস লাফার্টির সঙ্গে সম্পর্কে লিপ্ত হন কঙ্গনা। এই ঘটনার বিষয়ে 'সিমি গারওয়াল শো'-তেও তিনি মুক খোলেন। তবে এ সম্পর্কও শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারেননি দুজনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+