আমির-কিরণের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেই ভিন ধর্মে বিয়ে নিয়ে বিস্ফোরক কঙ্গনা
আমির-কিরণের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেই ভিন ধর্মে বিয়ে নিয়ে বিস্ফোরক কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত কার্যত বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। তাঁর পেশাগত জীবনের থেকেও তাঁকে ঘিরে ঘটে যাওয়া একাধিক ইস্যু বারবার শিরোনাম কেড়েছে। একাধিক মন্তব্যে বিতর্কের লাইমলাইটে এসেছেন খোদ কঙ্গনা। এবার আমির খান ও কিরণ রাওয়ের বিবাহ বিচ্ছেদ ঘিরে তিনি মুখ খুলেছেন।

আমির- কিরণ বিচ্ছেদ ঘিরে কঙ্গনা কী বললেন?
এক ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাওয়াত লিখেছেন যে, পাঞ্জাবের বহু ঘরেই দুই সন্তানের মধ্যে একজনকে শিখ হিসাবে বড় করা হয় , আরেকজনকে হিন্দু হিসাবে বড় করা হয়। 'এই ঘটনা হিন্দু মুসলিম বা শিখ মুসলিম বিয়ের ক্ষেত্রে হয় না। ' এর সঙ্গেই কঙ্গনা লেখেন, ' আমির খান স্যারের দ্বিতীয় ডিভোর্সে আমার অবাক লাগছে এটা ভেবে যে ভিন ধর্মের বিয়েতে কেন সন্তান কেবল মুসলিম হয়েই জন্ম নেবে? '

কঙ্গনা তুললেন একাধিক প্রশ্ন
এদিকে কঙ্গনা রানাওয়াত প্রশ্ন করেন যে , ভিন ধর্মের বিয়েতে ' কেন মহিলারা হিন্দুই থেকে যেতে পারেন না?' কঙ্গনার দাবি, এই ধরনের ভিন ধর্মী বিয়ের ক্ষেত্রে পরিবর্তিত সময়ের কথা ভেবে পরিবর্তিত ভাবধারা তৈরি করতে হবে।

আমির কিরণ ডিভোর্স
প্রসঙ্গত, আমির খান ও কিরণ রাওয়ের বিবাহ বিচ্ছেদ এযাবৎকালে বলিউডের সবচেয়ে হাই প্রোফাইল বিবাহ বিচ্ছেদের অন্যতম। গত ৩ জুলাই আমির ও কিরণ নিজেদের ডিভোর্সের কথা জানান।

১৫ বছরের দাম্পত্য শেষে কোন বার্তা
আমির ও কিরণ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন তাঁদের ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার কথা। তবে তারপরই এক ভিডিওতে তাঁরা জানিয়ে দেন ।ে












Click it and Unblock the Notifications