'তোমার গায়ের গন্ধ আমার ভালো লাগে', বিকাশকে নিয়ে কোন কোন অভিযোগে সরব কঙ্গনা

২০১৪ সালে মুক্তি পায়। বক্স অভিসে ছবি যেমন ভালো ব্যবসা করেছিল, ততটাই জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা রানাওয়াত অভিনীত 'কুইন' ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়। বক্স অভিসে ছবি যেমন ভালো ব্যবসা করেছিল, ততটাই জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবির প্রমোশন থেকে প্রিমিয়ারে সেইন সময় পরিচালক বিকাশ বহলের সঙ্গে বহু জায়গাতেই যেতে দেখা যায় কঙ্গনাকে। কিন্তু তার ঠিক ৪ বছর পর পরিচালক বিকাশের বিরুদ্ধে মুখ খুলে সরব হয়েছেন কঙ্গনা। কেন হঠাৎ কঙ্গনা মুখ খুললেন , আর তাঁর মূল অভিযোগই বা কী নিয়ে দেখে নেওয়া যাক।

ঘটনার সূত্রপাত..

ঘটনার সূত্রপাত..

অভিযোগ সূত্রপাত ২০১৫ সালের এক ঘটনাকে ঘিরে। সেই সময় অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্টেনা, বিকাশ বহলের পার্টনারশিপে চলছিল ফ্যান্টম ফিল্মস। যে ফ্যান্টম ফিল্মস ঘিরে বিকাশ বহলের সঙ্গে পার্টনারশিপ ছেড়ে দিয়েছেন বাকি তিনজন। এই ফিল্ম প্রযোজনা সংস্থার এক মহিলা কর্মী ২০১৫ সালে অভিযোগ তোলেন বিকাশ তাঁর সঙ্গে গোয়া ট্যুরে গিয়ে অভব্য আচরণ করেন। আর সেই প্রসঙ্গ ফের একবার সোশ্যাল মিডিয়ায় উস্কে যাওয়ায় তা নিয়ে মুখ খোলেন কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনার দাবি

কঙ্গনার দাবি

'কুইন' ছবির পরিচালক বিকাশের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'আমি মেয়েটির কথা সম্পূর্ণ বিশ্বাস করি। এমনকি ২০১৪ সালে বিকাশ যখন কু ছবির শ্যুটিং করছিলেন তথন ওঁ বিবাহিত, কিন্তু তা সত্ত্বেও নিত্য নতুন সঙ্গী সঙ্গে ঘনিষ্ঠ হতেন বিকাশ। এটা নিয়ে বিকাশের দম্ভও ছিল।...'

কঙ্গনা আরও জানিয়েছেন

কঙ্গনা আরও জানিয়েছেন

কঙ্গনা বলেছেন ,'প্রতি রাতে পার্টি করত বিকাশ। আর আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বলে আমাকে হেয় করত, ...' । কঙ্গনা বলছেন, 'যখনই কোনও সোশ্য়াল ইভেন্টে দেখা হত , তখনই জড়িয়ে ধরত, ঘাড়ে জোরে জোকে নিঃশ্বাস নিত। আমার চুলের গন্ধ শুঁকত। আমার অনেক দিন সময় লেগেছে ওঁকে দূরে সরাতে..।'

কঙ্গনার চাঞ্চল্যর দাবি

কঙ্গনার চাঞ্চল্যর দাবি

এখানেই শেষ নয়, কঙ্গনার দাবি ছিল যখনই বিকাশ তাঁকে জড়িয়ে ধরতেন তখনই তিনি বলতেন কঙ্গনার গায়ের গন্ধ তাঁর ভালো লাগে। কঙ্গনা জানিয়েছেন , যে মহিলা বিকাশের বিরুদ্ধ মুখ খুলেছিলেন তাঁকে তিনি আজও সমর্থন করেন, তখনও করতেন।

ওই মহিলার সঙ্গে বিকাশের 'অভব্যতা'

ওই মহিলার সঙ্গে বিকাশের 'অভব্যতা'

ফ্যান্টম ফিল্মসের ওই মহিলা কর্মীর সঙ্গে কঙ্গনার সখ্যতা গড়ে ওঠে। এদিক, সেই সময়ে নতুন একটি ফিল্মের জন্য কঙ্গনাকে প্রস্তাব দিতে চলেছিলেন বিকাশ। কিন্তু কঙ্গনার দাবি, ওই মহিলার সঙ্গে কঙ্গনার যোগাযোগ থাকায় , বিকাশ আর কঙ্গনার দিকে ঝোঁকেননি। কঙ্গনার দাবি ফ্যান্টম ফিল্মস বন্ধ হওয়ায় , বিকাশের বিরুদ্ধে সোচ্চার হতে অনেকেরই সুবিধা হচ্ছে, কারণ এর আগে এনিয়ে অনুরাগ কাশ্যমেপর কাছে দরবার করেও কোনও সপরাহা মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+