সাংবাদিকের সঙ্গে কঙ্গনার তুমুল ঝগড়া! আড়ালে কোন ঘটনা, ভাইরাল ভিডিও

চলছিল 'জাজমেন্টাল হ্যায় ক্যায়া' ফিল্মের প্রচারের একটি সাংবাদিক সম্মেলন।

চলছিল 'জাজমেন্টাল হ্যায় ক্যায়া' ফিল্মের প্রচারের একটি সাংবাদিক সম্মেলন। আর তার মাঝেই 'মণিকর্ণিকা' ছবি ঘিরে নিজের প্রতিবেদনে ওক সাংবাদিক কঙ্গনাকে নিয়ে কী লিখেছিলেন তার প্রসঙ্গ টেনে সেই সাংবাদিককে ব্যক্তিগতস্তরে আক্রমণ করেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী।

সাংবাদিকের সঙ্গে কঙ্গনার তুমুল ঝগড়া! আড়ালে কোন ঘটনা, ভাইরাল ভিডিও

সাংবাদিক সম্মেলনে , একজন সাংবাদিক প্রশ্ন করতে উঠতে তাঁকে ব্যক্তিগতস্তরে আক্রমণ করে কঙ্গনা বলেন, অভিনেত্রীর 'ব্র্যান্ড'কে খাটো করার জন্যই এমন চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন লিখেছিলেন সাংবাদিক। এরপরই ক্ষোভে ফুঁসে উঠে সাংবাদিকও তার প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে দেখে কঙ্গনা বলে ওঠেন, নেহাতই বন্ধু হিসাবে তিনি এমন কথা বলেছেন সাংবাদিককে। এরপর কঙ্গনার একের পর এক দাবির প্রেক্ষিতে ওই সাংবাদিক প্রমাণ দিতে বলেন। যা ভরা সভায় দিতে পারেননি বলিউডের 'কুইন'।

গোটা পর্বে পরিস্থিতি বার বার নিয়ন্ত্রণেপ চেষ্টা করতে থাকেন প্রযোজক একতা কাপুর। একতা যেখানে বার বার ক্ষমা চেয়ে নেন পরিস্থিতির জন্য , সেখানে কঙ্গনা আরও বেশি আগ্রাসন দেখাতে থাকেন। বিতর্ক তুঙ্গে ওঠে। পরিস্থিতিতে অস্বস্তিকর পর্যায়ে পড়ে যান কঙ্গনার পাশে বসে থাকা রাজকুমার রাও। আর এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে নয়া বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+