বহু বিতর্ক পেরিয়ে আমিরকে পাশে পেলেন কঙ্গনা! অভিনেত্রী সম্পর্কে মুখ খুললেন 'মিস্টার পারফেকশনিস্ট'
বিতর্ক যে ন তাঁর পিছু ছাড়ে না। অনেকেই এই কারমে কঙ্গনার সঙ্গে সলমনের তুলনা করে থাকেন মশকরার ছলে! তবে এবার সলমন নন, আরও এক খান নিজের সঙ্গে তুলনা করলেন কঙ্গনাকে।
বিতর্ক যে ন তাঁর পিছু ছাড়ে না। অনেকেই এই কারমে কঙ্গনার সঙ্গে সলমনের তুলনা করে থাকেন মশকরার ছলে! তবে এবার সলমন নন, আরও এক খান নিজের সঙ্গে তুলনা করলেন কঙ্গনাকে। এক নামী ফিল্ম ম্যাগাজিনের সূত্রের দাবি অনুযায়ী, আমির সাম্প্রতিককালে নিজের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনাকে।

কখনও হৃতিক , কখনওবা 'মণিকর্ণিকা' ছবির শ্যুটিং ঘিরে বিতর্ক। একাধিক বিতর্কে বার বার জড়িয়ে পড়তে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। তবুও তিনি বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন বার বার। আর কঙ্গনার এমন সাহসকে কুর্ণিশ জানিয়েছেন আমির খানও। এক ঘনিষ্ঠ সূত্রকে তিনি জানিয়েছেন, কঙ্গনার মধ্যে অনেকাংশে নিজেকে দেখতে পান আমির। উল্লেখ্য, স্পষ্টবক্তা কঙ্গনার পাশে থেকে এই প্রথম কোনও প্রথম সারির বলিউড অভিনেতা মুখ খুললেন।
এদিকে, সূত্রের খবর আমিরের এমন বক্তব্যে শুনে খুশি 'বলিউড কুইন'ও । আর কিছুদিনের মধ্যে সম্ভবত আমির ও কঙ্গনাকে একই প্রজেক্টে দেখা যাবে। সূত্রের দাবি দুই তারকাকে একই সঙ্গে কোনও ফিল্মে খুব শিগগিরই দেখা যেতে চলেছে।












Click it and Unblock the Notifications