'মেন্টাল হ্যায় ক্যা' ছবির মুক্তির দিন জানাতে ভিডিওতে কঙ্গনা ও রাজকুমারের 'মেন্টাল'-পনা, দেখুন

'মেন্টাল হ্যায় ক্য়া' ছবির মুক্তির দিন জানাতে ভিডিওতে কঙ্গনা ও রাজকুমারের 'মেন্টাল'-পনা, দেখুন

আজকের প্রচার-সর্বস্ব দুনিয়ায় ভাল ফিল্ম বানালেই চলে না, তার বিপণনও সমান জরুরী। সেটাই করে দেখালেন দুই 'মেন্টাল' অভিনেতা, কঙ্গনা রাণাওয়াত ও রাজকুমার রাও। এক ভিডিও প্রকাশ করে জানালেন 'মেন্টাল হ্যায় ক্যা' ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি। আর তাতে ধরা পড়ল তাদের 'মেন্টাল'-পনা।

কঙ্গনা ও রাজকুমারের মেন্টাল-পনা

ভিডিওটিতে দুই অভিনেতাকেই দেখা গিয়েছে রেট্রো স্টাইলের পোশাকে। ছবির টোনও রাখা হয়েছে রেট্রোতেই। পেছনে হাঁটতে হাঁটতে একে অপরের সঙ্গে ধাক্কা খান কঙ্গনা ও রাজকুমার। তারপরই ঘুরে দুজনেই বলে ওঠেন 'মেন্টাল হ্যায় ক্যা'। কঙ্গনা বলে ওঠেন, 'আমায় ধাক্কা মারলে কেন?' এরপরই দুজনেই জানান এখন না, ধাক্কা মারব ২২ ফেব্রুয়ারি।

এই অভিনব ভঙ্গিমায় রিলিজ ডেট জানানোর আগে থেকেই অবশ্য এই ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে। ছবির পোস্টার প্রকাশের সময় থেকেই দর্শকদের টেনেছে এই চলচ্চিত্র। দুই অভিনেতার উদ্ভট লুকস চমকে দিয়েছে দর্শকদের। সেই আগ্রহ আরও বেড়ে গেল এই মজার ভিডিওটিতে। চলছে জোর আলোচনা।

ছবির শুটিং-এর কাজ অবশ্য এখনও শেষ হয়নি। ছবির দলবল এখন লন্ডনে রয়েছেন। এই ভিডিওটির মারফত দর্শকদের ছবির সেটও একঝলক দেখা হয়ে গেল। দুই অভিনেতার অভিনয় দক্ষতার পরিচয় দর্শকরা বহুবার পেয়েছেন। এর আগে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল 'কুইন' ছবিতে। 'মেন্টাল হ্যায় ক্য়া' ছবির নির্মাতারা জানিয়েছেন প্রত্যেক মানুষের মধ্যেই যে পাগল লুকিয়ে থাকে, তাকে টেনে বার করাই এই ছবির উদ্দেশ্য। রাজকুমার আর কঙ্গনা যা করছেন, তাতে ছবি নিয়ে আগ্রহে দেখার আগেই দর্শকরা না পাগল হয়ে যান!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+