কালো সি থ্রু পোশাকে কাঞ্চনের সঙ্গে রোমান্টিক মিডে শ্রীময়ী, মলদ্বীপের নীল সমুদ্রে জলকেলি যুগলের
মলদ্বীপে হানিমুন কাটাচ্ছে কাঞ্চন শ্রীময়ী। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ছবি শেয়ার করছেন তাঁরা। কয়েকদিন আগেই জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করেছিলেন তাঁরা। মলদ্বীপে সমুদ্রে গা ভাসিয়েছেন যুগল। দিনে একাধিক ছবি শেয়ার করে নিজেদের রোমান্টিক দিন যাপনের ছবি শেয়ার করে চলেছেন তাঁরা।
জন্মদিনের সেলিব্রেশনের ছবি শেয়ার করার পরে এবার একান্ত যাপনের ছবি শেয়ার করেছেন তাঁরা। মলদ্বীপের রিসর্টে কটেজের সামনের সুইমিং পুলে জলকেলি করতে দেখা গিয়েছে তাঁদের। শ্রীময়ীর পরনে ছিল কালো রঙের সি থ্রু পোশাক।

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপুল ট্রোলিং হয়েছিল। ৫৮ বছরের কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই। এই নিয়ে কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে। কাঞ্চন মল্লিকের প্রথমে দুটি বিয়ে ছিল। তার মধ্যে একটি বিয়ে হয়েছিল সাবিত্রি মুখোপাধ্যায়ের নাতনি পিঙ্কির সঙ্গে।
শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাডার সঙ্গে সঙ্গে কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের মামলা করে পিঙ্কি। দীর্ঘ দিন মামলা চলার পর অবশেষে ৫৬ লক্ষ টাকার বিনিময়ে কাঞ্চনকে বিচ্ছেদ দেন পিঙ্কি। কাঞ্ন এবং পিঙ্কির একটি সন্তানও রয়েছে। যদিও সেই সন্তান পিঙ্কির কাছেই থাকে।
চলতি বছরেই আইনি ভাবে আবার অনুষ্ঠান করে স্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। রাজনৈতিক দিক দিয়েও এরক জন্য কাঞ্চনকে ধাক্কা খেতে হয়েছিল। লোকসভা ভোটের প্রচারে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে গা়ডি থেকে নামিয়ে দেন। কল্যাণ অভিযোগ করেছিলেন কাঞ্চন সঙ্গে গেলে মহিলারা রেগে যাবেন।












Click it and Unblock the Notifications