Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চেন্নাইয়ে শুটিং দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে দুঃখপ্রকাশ অল্পের জন্য বেঁচে যাওয়া কমল হাসানের

তামিল সিনেমার মুপারস্টার কমল হাসানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। তবে অল্পের জোরে বেঁচে যান অভিনেতা কমল হাসান ও সিনেমার পরিচালক শঙ্কর। জানা গিয়েছে বিশাল বাজেটের সিনেমা - 'ইন্ডিয়ান-২'-এর শুটিং চলছিল চেন্নাইতে। সেই সময় ক্রেন ভেঙে পড়ে এই বিপত্তি ঘটে। তিন চলচ্চিত্র কর্মীর মৃত্যু ছাড়াও ঘটনায় আহত হয়েছেন ৯ জন। পরে ঘটনায় দুঃখ প্রকাশ করেন কমল হাসান।

চেন্নাইয়ে শুটিং দুর্ঘটনায় দুঃখপ্রকাশ কমল হাসানের

মৃত তিন ব্যক্তি ইন্ডিয়ান ২ ছবির শুটিংয়ে কর্মরত ছিলেন। মৃত ব্যক্তিদের একজনের নাম মধু, তিনি ছবি পরিচালক শঙ্করের সহকারী ছিলেন। আরও এক মৃতের নাম কৃষ্ণা। ইন্ডিয়ান ২ ছবির সহকারী পরিচালক ছিলেন তিনি। চন্দ্রন নামে এক চলচ্চিত্র কর্মীরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে শুটিং চলাকালীন প্রায় দেড়শ ফুট উচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট-আপ ভেঙে পড়ে। জানা গিয়েছে ২০১৮ সাল থেকেই এই ছবির কাজ শুরু হলেও একাধিক সমস্যার কারণে ছবিটির কাজ এখনও শেষ হয়নি।

ঘটনায় জখমদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত করা যাচ্ছে না। দুর্ঘটনায় আপাতত বন্ধ ছবির শুটিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+