কমল হাসানের 'বিশ্বরূপম ২'-এর ট্রেলার প্রকাশ্যে, নজর কাড়লেন শেখর কাপুর-রাহুল বোস

রাজনীতিতে কমলের পদার্পণের পর অনেকেই ভেবেছিলেন তাঁকে সেভাবে আর দেখা যাবেন না ফিল্মের পর্দায়। তামিলনাড়ুতে 'মক্কাল নিধি মইয়াম' পার্টির শুভারম্ভ করেই একগুচ্ছ রাজনৈতিক এজেন্ডার কথা ঘোষণা করেন তিনি।

রাজনীতিতে কমলের পদার্পণের পর অনেকেই ভেবেছিলেন তাঁকে সেভাবে আর দেখা যাবেন না ফিল্মের পর্দায়। তামিলনাড়ুতে 'মক্কাল নিধি মইয়াম' পার্টির শুভারম্ভ করেই একগুচ্ছ রাজনৈতিক এজেন্ডার কথা ঘোষণা করেন তিনি। কেবারী ইস্যুতে সোচ্চার হন তিনি। একাধিক রাজনৈতিক ইস্যুতে মত প্রকাশ করতে থাকেন 'নেতা' কমল হাসান। অনেকেরই ধারণা ছিল প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করার পর 'নায়ক' কমলকে পাওয়া যাবে না। তবে সমস্ত হিসাবকে ভুল প্রমাণিত করে , রীতিমত অ্যাকশনে ঠাসা ফিল্মের হাত ধরে ফিরে এলেন 'বিশ্বরূপম ২'।

কমল হাসানের বিশ্বরূপম ২-এর ট্রেলার প্রকাশ্যে, নজর কাড়লেন শেখর কাপুর-রাহুল বোস

আজ মুক্তি পেল 'বিশ্বরূপম ২' ছবির ট্রেলার। বলিউড তারকা আমির খান এই ছবির ট্রেলার লঞ্চ করেন ডিজিটাল ভার্সানে। অন্যদিকে, কমল হাসানের কন্যা শ্রুতি ছবির তামিল ভার্সানটি লঞ্চ করেন। তেলুগু স্টার জুনিয়ার এনটিআর লঞ্চ করেন চলেছেন ছবির তেলুগু ভার্সান। ছবির হিন্দি ভার্সান লঞ্চ করে, কমল হাসানকে শুভেচ্ছাবার্তা জানান বলিউড স্টার আমির খান।

উল্লেখ্য, ছবিতে শুধু অ্যাকশন হিরো হিসাবেই দেখা যাবে না কমল হাসানকে, তিনি এই ছবিতে কোরিওগ্রাফার তথা গীতিকারও। কমল ছাড়াও ছবিতে একটি নাচ কোরিওগ্রাফি করেছেন পণ্ডিত বিরজু মাহারাজ। ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে কমল হাসান জানান, ছবির সঙ্গে তিনি কোনওদিনই রাজনীতিকে জড়িয়ে পেলবেন না। তাই আসন্ন সময়ে নায়ক ও নেতা দুই ভূমিকাতেই তাঁকে ভিন্ন অবতারে দেখা যাবে। কমল হাসান ছাড়াও ছবিতে অভিনয় করছেন , পরিচালক শেখর কাপুর, রাহুল বোস, ওয়াহিদা রহমান, জয়দীপ আহলাওয়াত প্রমুখরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+