রজনীর পর 'কমল-ধামাকা'! আজ মুক্তি পাবে দক্ষিণী তারকার 'বিশ্বরূপম ২'-এর ট্রেলার
অগাস্ট মাসের ১০ তারিখে মুক্তি পাবে কমল অভিনীত 'বিশ্বরূপম ২'। তার আগে আজ বিকেলে মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার।
'থালাইভা' রজনীকান্তের ছবি 'কালা' ঘিরে উন্মাদনার রেশ এখনও রয়েছে গোটা দক্ষিণ ভারত জুড়ে। আর 'কালা-জ্বর'-এর আমেজ কাটতে না কাটতেই আরও এক দক্ষিণী তারকার ছবির ট্রেলার আজ মুক্তি পেতে চলেছে। বহু প্রতিক্ষার পর আজ মুক্তি পেতে চলেছে কমল হাসানের 'বিশ্বরূপম ২' ছবির ট্রেলার।

অগাস্ট মাসের ১০ তারিখে মুক্তি পাবে কমল অভিনীত 'বিশ্বরূপম ২'। তার আগে আজ বিকেলে মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। বলিউড তারকা আমির খান এই ছবির ট্রেলার লঞ্চ করবেন ডিজিটাল ভার্সানে। অন্যদিকে, কমল হাসানের কন্যা শ্রুতি ছবির তামিল ভার্সানটি লঞ্চ করবেন। তেলুগু স্টার জুনিয়ার এনটিআর লঞ্চ করতে চলেছেন ছবির তেলুগু ভার্সান। ছবির ট্রেলার লঞ্চকে ঘিরে উন্মাদনায় ফুটছে দক্ষিণ ভারতের চলচ্চিত্রমহল। এর আগে 'বিশ্বরূপম ' ছবিতে কমলের অভিনয় মন জয় করে নিয়েছিল সকলের। উল্লেখ্য, রাজনীতি তো যোগদানের পর কমল তাঁর নতুন ছবির মাধ্যমে কী বার্তা দিতে চান ছবিতে , সেদিকে নজর সকলের।
উল্লেখ্য, ২০১৩ সালে তামিলনাড়ুতে জয়ললিতা সরকার নিষিদ্ধ ঘোষণা করে 'বিশ্বরূপম' ছবিটিকে। পর মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে মুক্তি পায় ছবি। যা সুপারহিট হিসাবে জায়গা করে নেয় চামিল বক্স অফিসে। বিশ্বরূপম ২ একটি স্পাই থ্রিলার। কমল হাসান ছাড়াও ছবিতে অভিনয় করছেন , পরিচালক শেখর কাপুর, রাহুল বোস, ওয়াহিদা রহমান, জয়দীপ আহলাওয়াত প্রমুখরা।












Click it and Unblock the Notifications