কাস্টিং কাউচ বিতর্কে মুখ খুলে সরোজকে যা বললেন কমল হাসান

'কাস্টিং কাউচ' বিতর্কে জাতীয় পুরস্কার জয়ী কোরিওগ্রাফার সরোজ খানের মন্তব্যকে কার্যত একাহত নিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান।

'কাস্টিং কাউচ' বিতর্কে জাতীয় পুরস্কার জয়ী কোরিওগ্রাফার সরোজ খানের মন্তব্যকে কার্যত একাহত নিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। তিনি বলেন, মহিলাদের সমস্ত রকমের অধিকার রয়েছে, কোথায় বসবেন , বা কোথায় শোবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। বা কাউচকে সরিয়ে ফেলার সিন্ধান্তও মহিলারা নিতে পারেন। কোনও মহিলারই উচিত নয় কাস্টিং কাউচের মত বিষয়কে সমর্থন করে কথা বলার।

কাস্টিং কাউচ বিতর্কে মুখ খুলে সরোজকে যা বললেন কমল হাসান

এখানেই শেষ নয়। কমল জানিয়েছেন কাস্টিং কাউচের সমর্থনে কথা বলে সরোজ খান ইন্ডাস্ট্রির মা ও বোনেদের সম্মান কমিয়ে দিয়েছেন। দক্ষিণী তারকা কমল হাসান এই মুহুর্তে শুধু মাত্র ফিল্ম তারকাই নন, রাজনীতিক হিসাবেও সাম্প্রতিক তাঁর পরিচিত ঘটেছে। গ্রামপঞ্চায়েত বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় কাস্টিং কাউচ নিয়ে কমলকে প্রশ্ন করা হলে তিনি এই জবাবা দেন।

এদিকে, মক্কাল নিধি মইয়ম নামের রাজনৈতিক দলের স্রষ্ঠা তথা নেতা কমলকে এদিন কাস্টিং কাউচ নিয়ে কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরীর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সেই প্রসঙ্গে কমল জানান, রাজনীতিতে আরেকটি দুর্নীতি এটি, ..এই দুর্নীতি সাফ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কোরিওগ্রাফার সরোজ খান দাবি করেন, বলিউডে কাস্টিং কাউচ অনেককে জীবিকা অর্জন করেত সাহায্য় করেছে, অন্তত কাস্টিং কাউচের ফলে কাউকে ধর্ষণ করে ফেলে রাখা হয় না। আর সরোজের এই মন্তব্য ঘিরেই তুমুল বিতর্ক দানা বেঁধেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+