কাশ্মীরে গণভোটের দাবি তুলে বিতর্কে কমল হাসান! উঠে এল চাঞ্চল্যকর মন্তব্য

পুলওয়ামা ইস্যুতে দেশের ফিল্ম জগত থেকে রাজনৈতিক মহল, সমস্ত দিক থেকে উঠে আসছে নিন্দার ঝড়।

পুলওয়ামা ইস্যুতে দেশের ফিল্ম জগত থেকে রাজনৈতিক মহল, সমস্ত দিক থেকে উঠে আসছে নিন্দার ঝড়। বিভিন্ন বলিউড অভিনেতাও এই নিয়ে মুখ খুলে শহিদদের প্রতি সম্মান জানিয়েছেন। অভিনেতা থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠা কমল হাসানও এই নিয়ে মুখ খুলেই বিতর্কে পড়ে গিয়েছেন।

পুলওয়ামা ইস্যুতে কাশ্মীর নিয়ে মুখ খুলে বিতর্কে কমল হাসান

'মাক্কাল নিধি মইয়ম' দলের নেতা কমল হাসান পুলওয়ামা হামলা নিয়ে কথা বলতে গিয়ে কাশ্মীরে গণভোটের দাবি জানিয়েছেন। পাশাপাশি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' হিসাবে আখ্যা দিতেও পিছপা হননি কমল হাসান। কমল হাসান বলেন,'আমার সত্যিই খারাপ লাগে যখন মানুষ বলেন সেনা জওয়ানরা কাশ্মীরে যান শুধু মরতে। ..' । এরপরই কমল হাসান বলেন,' আমি যখন মইয়ম নামের এক ম্যাগাজিন চালাতম তখন আমি কাশ্মীর নিয়ে লিখতাম। আমি আজ শোকস্তব্ধ,কারণ আমি জানতাম এরকম একটা দিন আসবে। আমার অন্য কিছু ভবিদ্বাণী করা উচিত ছিল। গণভোট করুন আর মানুষকে কথা বলতে দিন.. কেন তা সংগঠিত করা হয়নি? কিসের ভয়ে?.. '

কমল হাসান দাবি করেন, 'আজাদ কাশ্মীরে জিহাদিদের হিরো হিসাবে দেখানো হয়। যা নিঃসন্দেহে একটা বোকা বোকা কাজ। ভারতও একইরকমের বোকামো করছে। যেটা ঠিক নয়। যদি আমাদের প্রমাণ করতে হয় যে ভারত অনেক বেশি ভালো দেশ, তাহলে আমাদের এভাবে ব্যবহার করলে চলবে না। এখান থেকেই শুরু হবে নতুন রাজনৈতিক সংস্কৃতি।' উল্লেখ্য়, চেন্নাইয়ের সভায় নিজের ভাষণে কমল হাসানের এই বক্তব্য ঘিরে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। প্রথমত, প্রশ্ন উঠছে কেন হঠাৎ কাশ্মীরলে গণভোটের দাবি তুললেন কমল? দ্বিতীয়ত, 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর' কে 'আজাদ কাশ্মীর' হিসাবে কমল হাসান আখ্যা দেওয়ায়, তচা নিয়েও বিতর্কে ঝড় কম ওঠেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+