Kalki 2898 AD: প্রথম দিনেই রেকর্ড গড়ল 'কল্কি', বক্স অফিসে কত কালেকশন হল জানেন
মুক্তি পাওয়া আগ থেকেই কল্কি নিয়ে হই হই চলছে। ট্রেলর দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। ২৩০০ টাকাতেও বিক্রি হয়েছে ছবির টিকিট। অ্যাডভান্স বুকিংয়েই ৫০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছিল ছবিটি। বিদেশের মাটিতেও রেকর্ড কালেকশন করেছে প্রথম দিনেই। ছাপিয়ে গিয়েছে রাজামৌলির RRR এবং প্রভাসের সালারকে। প্রথম দিনেই বক্স অফিসে ১৮০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে কল্কি। এখনও পর্যন্ত ভারতের তৃতীয় ছবি যা বক্স অফিসে এতোটা কালেক্ট করে ফেলেছে।
নাগা অশ্বিনের এই সিনেমা প্রথম দিনে শুধু মাত্র দেশেই ৯৫ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে বক্স অফিসে। বাকি জায়গা মিলিয়ে মোট ১১০ কোটি টাকা কালেক্ট করেছে। অর্থাৎ প্রথন দিনেই ১৮০ কোটি টাকা বক্স অফিসে কালেক্ট করে ফেলেছে ছবিটি। এর আগে কেবলমাত্র বাহুবলী এবং RRR 200 কোটি টাকার উপরে কালেক্ট করেছিল প্রথম দিনে। রাজামৌলির RRR প্রথম দিনে ২২৩ কোটি টাকা কালেক্ট করেছিল আর বাহুবলী ২ কালেক্ট করেছিল ২১৭ কোটি টাকা। অর্থাৎ এই নিয়ে তৃতীয়স্থানে রয়েছে কল্কি। কেজিএফ, লিও , সাহু, জওয়ান সব এর পরে রয়েছে।

২৭ তারিখ মুক্তি পেয়েছে ছবিটি। এক সপ্তাহের মধ্যে ৪০০ কোটি কালেক্ট করে ফেলবে কল্কি এমনই মনে করা হচ্ছে। অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি সহ একাধিক তারকাকে নিয়ে ছবিটি তৈরি হয়েছে। মূলত কল্কি পুরানের উপরে ভিত্তি করেই ছবিটি তৈরি করেছেন পরিচালক নাগা অশ্বিন। ছবিটির অ্যানিমেশন, অ্যাকশন গ্রাফিক্স সবটাই হলিউডের হাইটেক ছবিকে টক্কর দিতে পারে। পুরাণের সঙ্গে আধুনিকতার মিশেল দেখা গিয়েছে ছবিতে।
অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। অনেকেই মনে করছেন প্রভাসকেও ছাপিয়ে গিয়েছেন অমিতাভ। ৮১ বছর বয়সে তিনি যা অ্যাকশন সিকোয়েন্সে কাজ করেছেন সেটা অভাবনীয়। অন্যদিকে প্রভাসের চরিত্রের নাম ভৈবর। নেগেটিভ ক্যারেক্টার হিসেবেই দেখানো হয়েছে। দীপিকা পাড়ুকোনকে দেখানো হয়েছে সুমতির চরিত্রে। কল্কি পুরান মতো সুমতির গর্ভেই জন্ম নেবে বিষ্ণুর কল্কি অবতার। কমল হাসানের লুক মনে করিয়ে দিয়েছে হ্যারিপটারের ভল্টামরের কথা।
৬০০ কোটি টাকা খরচ করে ছবিটি তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে দামি ভারতীয় ছবি এটি। ছবির অভিনেতাদের পারিশ্রমিকও চমকে দেওয়ার মতো। ৮০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কেবল প্রভাস। অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন নিয়েছেন ৫০ কোটি টাকা। অন্যদিকে কমল হাসানও নিয়েছেন ৪০ থেকে ৫০ কোটি টাকা। এই ছবিতেই পার্ট টু তৈরির ইঙ্গিত দিয়ে রেছেখেন পরিচালক নাগা অশ্বিন। তবে সেটা তৈরি করকতে ৩ বছর লেগে যাবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications