Kalki 2898 Ad: এবার ঘরে বসেই দেখা যাবে কল্কি এডি, OTT মুক্তি কবে জেনে নিন

অনলাইনে অর্থাৎ ওটিটিতে এবার মুক্তি পেতে চলেছে চলতি বছরের মেগা হিট ছবি কল্কি এডি। ২২ জুন ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে ছবিটি। এরই মধ্যে ওটিটি মুক্তির দিনও ঠিক করে ফেলেছেন পরিচালকরা।

জানা গিয়েছে আগামী মাসে অর্থাৎ অগস্ট মাসেই ছবিটির ওটিটি রিলিজ হবে। হিন্দি ছাড়া অন্যান্য। ভাষায় কল্কি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়। আর হিন্দিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। হিন্দি ভাষায় কল্কি দেখতে হলে বেশ কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে। তবে সেটা কতটা দেরি হবে সেটা স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Kalki 2898 Ad

৬০০ কোটি টাকা খরচ করে কল্কি এডি তৈরি করেছেন পরিচালক নাগা অশ্বিন। ছবিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চনস, কমল হানাস থেকে শুরু করে একাধিক তারকা রয়েছে। বলিউড এবং দক্ষিণ ভারতের এক ঝাঁক তারকা রয়েছেন ছবিটতে। ইতিমধ্যে বক্স অফিসে প্রায় হাজার কোটি কালেক্ট করে ফেলেছে কল্কি।

বক্স অফিসে জওয়ানের রেকর্ড ভেঙে ফেলেছে কল্কি। বিদেশের মাটিতেও বিপুল সাফল্য পেয়েছে ছবিটি। প্রভাসের সালার ছবির রেকর্ডও ভেঙে ফেলেছে কল্কি। কল্কি পুরাণের কাহিনী অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। হলিউডের সঙ্গে টক্কর দিতে পারে এমন ছবি তৈরি করেছেন পরিচালক নাগা অশ্বিন।

কল্কি পুরণের কাহিনী থেকে এই ছবি তৈরি করা হয়েছে। দীপিকাকে অন্তঃসত্ত্বা দেখানো হয়েছে এই ছবিতে। বিষ্ণু কল্কি অবতারের জন্ম হবে তাঁর গর্ভে। দীপিকার চরিত্রের নাম সুমতি। অন্যদিকে প্রভাসের চরিত্রের নাম এখানে ভৈরব। আর অশ্বথামার ভূমিকায় দেখানো হয়েছে অমিতাভ বচ্চন। তাঁর অভিনয় এবং অ্যাকশন ছাপিয়ে গিয়েছে প্রভাসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+