Kalki 2898 AD: ঘরে বসেই দেখতে পাবেন কল্কি, কবে OTT মুক্তি জেনে নিন

সবে সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যেই ওটিটি মুক্তির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কল্কির ওটিটি মুক্তি নিয়ে আগ্রহের শেষ নেই। কারণ থিয়েটারে ঠাঁই না দশা। ২৩০০ টাকাতে পর্যন্ত বিক্র হয়েছে সিনেমার টিকিট। প্রথম দিনেই বক্স অফিস কালেকশেন রেকর্ড গড়ে ফেলেছে প্রভাসের সিনেমা।

হলিউডের সঙ্গে কাঁঝে কাঁধ মিলিয়ে চলতে পারে এমন একটি ছবি তৈরি করেছেন নাগা অশ্বিন। ৬০০ কোটি টাকা খরচ করে তিনি যে ছবিটি তৈরি করেছেন তা এক কথায় সার্থক হয়েছে। দর্শক উপচে পড়ছে শহরের সব হলে। বছরের প্রথম মেগাহিট ছবিটি।

Kalki 2898 AD

সদ্য মুক্তি পেয়েছে ছবিটি। যাকে নিয়ে দেশ বিদেশে হইহই কাণ্ড চলছে। অমিতাভ বচ্চন না প্রভাস কে আসলে ছবিতে দর্শকদের মন জয় করতে পেরেছেন তা নিয়ে ভক্তদের মদ্যে টানা পোড়েন চলছে। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষাতে মুক্তি পেয়েছে ছবিটি।

মুক্তির আগেই ওটিটি নিয়ে চুক্তি সেরে ফেলেছেন পরিচালক এবং প্রযোজক। জানা গিয়েছে নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাবে। তবে এখনই নয় আগামী ২ মাস সিনেমা হলে গিয়েই দেখতে হবে ছবিটি। ওটিটি সত্ত্ব ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। হিন্দির ওটিটি মুক্তির চুক্তি হয়েছে ১৭৫ কোটি টাকায় নেট ফ্লিক্সের সঙ্গে। অন্যদিকে তামিল, তেলুগু এবং মালায়লম ভাষার ছবিটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। তাতে ২০০ কোটি টাকার চুক্তি হয়ে গিয়েছে।

২ মাস আগে ওটিটি মুক্তি হবে না ছবিটির। ২ মাস পরে ঠিক কবে ওটিটি মুক্তি হবে সেটা স্পষ্ট করে ঘোষণা করে দেওয়া হবে। নাগা অশ্বিনের সিনেমা ঘিরে প্রথম দিন থেকেই রীতিমতো হইহই কাণ্ড শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনের বক্স অফিস কালেকশনে রাজামৌলির RRR থেকে প্রভাসের সালারকে ছাপিয়ে গিয়েছে ছবিটি।

কল্কি পুরাণ অনুযায়ী ছবির কাহিনী বর্ণিত হয়েছে। প্রভাসের চরিত্রের নাম ভৈরব। অমিতাভ বচ্চন এখানে অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে দীপিকা পাড়ুকোন এখানে অভিনয় করেছেন সুমতির চরিত্রে। কল্কি পুরাণ অনুযায়ী সুমতির গর্ভেই বিষ্ণুর কল্কি অবতারের জন্ম হবে। প্রভাস কল্কির ভূমিকায় অভিনয় করেননি। অনেকেই প্রথমে মনে করেছিলেন প্রভাস কল্কির ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে কমল হাসানের লুক অনেকটা হ্যারপটারের ভল্ডামরের মতো হয়েছে বলে অনেকেই দাবি করেছেন। তবে এটি প্রথম পার্ট সেকেন্ড পার্ট আসবে বলে হিন্টস দিয়েছেন পরিচালক ছবিতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+