Kalki 2898 AD : প্রভাস না অমিতাভ? 'কল্কি'- তে আসল ভেল্কি দেখালেন কে? কী বলছেন দর্শকরা?
কল্কি নিয়ে তোলপাড় চলছে বিনোদনের দুনিয়ায়। গতকাল রাতে প্রথম শো হয়েছে আমেরিকায়। সেখানে উপস্থিত ছিলেন প্রভাস। সেই শোয়ের পর নেটপাড়া একেবারে কল্কি ময় হয়ে উঠেছে। কল্কি যাকে বলে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। চলতি বছরে এই প্রথম কোনও ছবি প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড গড়ে ফেলেছে।
মুক্তির আগেই অ্যাডভান্স বুকিংয়ে ৫০ কোটি টাকা কালেকশন করে ফেেলছিল কল্কি। ২৩০০ টাকাতেও বিক্রি হয়েছে ছবির টিকিট। দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান, দিশা পাটানির ছবি হইহই ফেলে দিয়েছে গোটা দেশে। বিদেশেও কল্কি ফিবার চড়ে গিয়েছে।

ভারতের পৌরাণিক কাহিনী নির্ভর ছবিটি রীতিমতো সাইফাই কায়দায় তৈরি করা হয়েছে। কল্কি পুরাণ অনুসারে ছবির কাহিনী এগিয়েছে। বিষ্ণু শেষ অবতার কল্কিকে নিয়েই তৈরি হয়েছে এই ছবি। প্রতি যুগেই দুষ্টের নাশ এবং শুভশক্তির প্রতিষ্ঠায় অবতার হিসেবে জন্ম নেন বিষ্ণু। তাঁর শেষ অবতার হবে কল্কি। কলিযুগে সেই অবতারের আবির্ভাব হবে। কল্কি পুরাণে সেকথাই বলা হয়েছে। কিন্তু সেই কলি যুগ কখন আসবে সেটা স্পস্ট করে কিছু বলা হয়নি।
বিষ্ণুর মর্ডার অবতার হিসেবে দেখানো হয়েছে কল্কিকে। । যিনি অশুভ শক্তি থেকে বিশ্বকে রক্ষা করতে অবকতীর্ণ হবেন। ছবিতে ভৈরবের চরিত্রে দেখা গিয়েছে প্রভাসকে। আর অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। কল্কি অবতারের জন্ম হবে দীপিকার গর্ভে। ছবিতে তাঁর নাম সুমতি। আর প্রভাসকে দেখানো হয়েছে শিকারীর চরিত্রে। যিনি বেপরোয়া স্বভাবের। অ্যাকশনের সিংহভাগ জুড়েই রয়েছেন প্রভাস। কিন্তু কাহিনীর আসল সূত্রধর অশ্বথামার ভূমিকায় অভিনয় করা প্রভাস।
অমিতাভের চরিত্র এখানে সেই পুরনো দিনের বিগ বিকে ফিরিয়ে দিয়েছে। ৮১ বছর বয়সেও যে অ্যাকশন সিকোয়েন্সে দেখা দিয়েছে তাঁকে তাতে মুগ্ধ হয়েছেন দর্শকরা। চোখের পলক না েফলেই দর্শকরা ছবিটা দেখতে বাধ্য হবেন। এতোটাই টানটান উত্তেজনা রয়েছে ছবিটিতে। হল থেকে বেরিয়ে দর্শকরা সকলেই একটি কথাই বলছেন প্রভাস অবশ্যই অসাধারণ তবে ছবিরপ আসল হিরো অমিতভা বচ্চন। গোটা ছবিটায় দাপিয়ে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।












Click it and Unblock the Notifications